সংবাদ শিরোনাম :
বিএনপির ইতিহাস ও গণমাধ্যমের স্বাধীনতা: শহীদ জিয়ার উত্তরাধিকার রক্ষার আহ্বান নাটোর-৩ আসনের সংসদ সদস্যের লক্ষ্য এলাকার উন্নয়ন ও মানুষের প্রত্যাশা পূরণ জনসেবার মানোন্নয়নে নিষ্ঠার সঙ্গে কাজ করছেন ডাক বিভাগের প্রকল্প পরিচালক মোঃ আনজীর আহম্মদ **ঢাকা সেন্টারের কাউন্সিল সদস্য পদে প্রার্থী, সরকারি দায়িত্ব পালনের অভিজ্ঞতাকে প্রকৌশলী সমাজের কল্যাণে কাজে লাগানোর প্রত্যাশা** বিআরটিসির বড় উদ্যোগ: দেশ-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে হাজার হাজার দক্ষ চালক তৈরি অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন

বসন্ত কোথায়

কবি মো: জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৪৯০ বার পড়া হয়েছে

দক্ষিণা হাওয়া বইছে,কোকিলের ডাকে চারপাশ সুরের প্রলয়

শিমুল-পলাশ রাঙিয়েছে বসন্ত ফোটা ফুলে

এ শুভ্রতা খোলা বাতাসে দিগন্তের তৃপ্তি হয়ে

এ সুরে রহিয়াছে বসন্তের হাওয়া-তবু মনে হয়,

জীবন যন্ত্রণায় এ আনন্দ বসন্ত নয়।

ভোরের ফোটা ফুল মাথায় গেথেছে কিশোরী

রাঙা চরণে বক্ষ সুধা করেছে পান

এ বালুকণায় মিশে গেছে রক্তের খোলা দেহ

বাতাসে কেবল ছড়িয়াছে ধর্ষিতা কিশোরীর গান।

চারদিক উত্তাল,তবু এই চার দেয়ালে আমি বসন্ত দেখি

বিদ্রোহ-স্লোগান-পরাধীনতা-সাম্যের

আমি তখন বসন্ত খুঁজি, ফুলের পাপড়ির ঘ্রাণে,

তবু-দেখা পাইনি,কোমল হৃদয়ে এই বসন্ত।

খুঁজে বেড়াই, ধর্ষিত-অনাচার- দৃঢ় প্রত্যয়ি আনন্দ

তারে দেখি না,দেখি এই সভ্যতার আঁচলে ঘুমিয়ে আছে

নীরব জাতির বিক্ষুপ্ত স্লোগান-মনে হয় পৃথিবীটা শশাঙ্ক,

বারে বারে প্রশ্ন থাকে, দিগন্ত জুরে আমার বসন্ত কোথায়?

ট্যাগস :

বসন্ত কোথায়

আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫