সংবাদ শিরোনাম :
অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন শুভেচ্ছা বিজ্ঞাপন

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমরকে ঘিরে নতুন প্রত্যাশা

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬ ১১৪ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) নতুন চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পেয়েছেন নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মীর আহমেদ তারিকুল ওমর। বৃহস্পতিবার (৮ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রজ্ঞাপনের মাধ্যমে তাকে প্রেষণে বিআরটিসির চেয়ারম্যান পদে পদায়ন করা হয়। একই সঙ্গে তার চাকরি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে ন্যস্ত করা হয়েছে।
নতুন চেয়ারম্যান হিসেবে তার দায়িত্ব গ্রহণকে ঘিরে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে নতুন প্রত্যাশার সৃষ্টি হয়েছে। দায়িত্ব পাওয়ার পর তাকে শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে। সংশ্লিষ্টদের প্রত্যাশা, তার প্রশাসনিক অভিজ্ঞতা ও সমন্বয় সক্ষমতার মাধ্যমে রাষ্ট্রীয় পরিবহন সংস্থাটির সেবার মান আরও উন্নত হবে।
মীর আহমেদ তারিকুল ওমর চলতি বছরের জুলাইয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে যোগ দেন। এর আগে তিনি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যানের অতিরিক্ত দায়িত্ব পালন করেছেন।
বিআরটিএতে দায়িত্ব পালনকালে জনসেবা, যাত্রীস্বার্থ এবং পরিবহন ব্যবস্থাপনার বিভিন্ন বিষয় নিয়ে তিনি কাজ করেছেন। চলতি বছরের মার্চে ঈদযাত্রার সময় মহাখালী বাস টার্মিনাল পরিদর্শন করে যাত্রীদের ভোগান্তি কমানো, বাস দ্রুত ছাড়ার ব্যবস্থা, অতিরিক্ত ভাড়া আদায় বন্ধ এবং নিরাপদ যাত্রা নিশ্চিত করার বিষয়ে সংশ্লিষ্টদের নির্দেশনা দিয়েছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, বিআরটিসির মতো বৃহৎ রাষ্ট্রীয় পরিবহন প্রতিষ্ঠানের দায়িত্বে তার পূর্বের পরিবহন খাতের অভিজ্ঞতা কাজে আসতে পারে। বিশেষ করে যাত্রীসেবা বৃদ্ধি, বাসের কার্যকর ব্যবহার, সময়ানুবর্তিতা, নিরাপদ ও সাশ্রয়ী গণপরিবহন নিশ্চিত করা এবং প্রতিষ্ঠানের প্রশাসনিক কার্যক্রমে আরও গতিশীলতা আনার ক্ষেত্রে নতুন চেয়ারম্যানের প্রতি প্রত্যাশা রয়েছে।
বিআরটিসির নতুন চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণের মধ্য দিয়ে প্রতিষ্ঠানটির সেবায় আরও ইতিবাচক পরিবর্তন আসবে—এমন প্রত্যাশাই ব্যক্ত করেছেন সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারী ও পরিবহনসংশ্লিষ্টরা।
এদিকে মীর আহমেদ তারিকুল ওমরকে চেয়ারম্যান পদে নিয়োগের ফলে তিনি আব্দুল লতিফ মোল্লার স্থলাভিষিক্ত হয়েছেন। আব্দুল লতিফ মোল্লাকে বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব হিসেবে বদলি করা হয়েছে।

ট্যাগস :

বিআরটিসির নতুন চেয়ারম্যান তারিকুল ওমরকে ঘিরে নতুন প্রত্যাশা

আপডেট সময় : ১২:২৫:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬