বিএনপির ইতিহাস ও গণমাধ্যমের স্বাধীনতা: শহীদ জিয়ার উত্তরাধিকার রক্ষার আহ্বান
- আপডেট সময় : ০৪:৪১:৪৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬ ১৪ বার পড়া হয়েছে
Share the post "বিএনপির ইতিহাস ও গণমাধ্যমের স্বাধীনতা: শহীদ জিয়ার উত্তরাধিকার রক্ষার আহ্বান"
জুলাই আহত চেয়ারম্যান, বাংলাদেশ মফস্বল সাংবাদিক এসোসিয়েশন (বিআরজেএ)
সদস্য, ঢাকা সাংবাদিক ইউনিয়ন (ডিইউজে)
২৮ অক্টোবর ২০২৬
৭ নভেম্বর ১৯৭৫-এর সিপাহী-জনতার ঐতিহাসিক অভ্যুত্থানের মাধ্যমে গৃহবন্দী মহান স্বাধীনতার ঘোষককে রাষ্ট্রীয় দায়িত্বে ফিরিয়ে আনেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান। তিনি আধিপত্যবাদ ও ফ্যাসিবাদমুক্ত সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) গঠন করেন। সংবিধানে আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিসমিল্লাহর নির্দেশনা যুক্ত করেন, প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী থেকে অসৎ কর্মকর্তাদের সরিয়ে সৎদের দায়িত্ব দেন এবং ইসলামী দলসহ সকলের রাজনৈতিক অধিকার পুনরুদ্ধার করে নৈতিক ঐক্য গড়ে তোলেন।
তার সঙ্গে ছিলেন মরহুম মশিউর রহমান যাদু মিয়া, শাহ মোহাম্মদ আজিজুর রহমানসহ দেশপ্রেমিক নেতারা। মজলুম জননেতা মওলানা ভাসানীর দোয়াও ছিল। ক্ষমতায় এসে তিনি বন্ধ গণমাধ্যম খুলে দেন এবং সাংবাদিকদের সুস্থ জীবনযাপনের উদ্যোগ নেন।
দেশনেত্রী বেগম খালেদা জিয়া ১৯৯০-এর গণঅভ্যুত্থানের পর এসব বিষয়ে সতর্ক ছিলেন। কিন্তু ত্রয়োদশ সংসদ নির্বাচনের পর মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এখনো এ বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেননি। ট্রাস্টের জায়গা উদ্ধার ও বন্ধ গণমাধ্যম খুলে দেওয়া হয়নি। ৫ আগস্টের পর সাংবাদিকদের মৌলিক অধিকার আরও সংকুচিত হয়েছে।
দেশনেত্রী বলেছিলেন, রাজনীতিবিদ ও সাংবাদিক যদি গোল আলুর মতো হন, তাহলে কষ্টের অভাব হবে না। এখনো সতর্ক হওয়ার সময় আছে। মাননীয় প্রধানমন্ত্রী দ্রুত হস্তক্ষেপ করলে গণমাধ্যমের স্বাধীনতা ও দেশের নিরাপত্তা নিশ্চিত হবে।

















