বসন্ত কোথায়

কবি মো: জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫ ৪২৫ বার পড়া হয়েছে

দক্ষিণা হাওয়া বইছে,কোকিলের ডাকে চারপাশ সুরের প্রলয়

শিমুল-পলাশ রাঙিয়েছে বসন্ত ফোটা ফুলে

এ শুভ্রতা খোলা বাতাসে দিগন্তের তৃপ্তি হয়ে

এ সুরে রহিয়াছে বসন্তের হাওয়া-তবু মনে হয়,

জীবন যন্ত্রণায় এ আনন্দ বসন্ত নয়।

ভোরের ফোটা ফুল মাথায় গেথেছে কিশোরী

রাঙা চরণে বক্ষ সুধা করেছে পান

এ বালুকণায় মিশে গেছে রক্তের খোলা দেহ

বাতাসে কেবল ছড়িয়াছে ধর্ষিতা কিশোরীর গান।

চারদিক উত্তাল,তবু এই চার দেয়ালে আমি বসন্ত দেখি

বিদ্রোহ-স্লোগান-পরাধীনতা-সাম্যের

আমি তখন বসন্ত খুঁজি, ফুলের পাপড়ির ঘ্রাণে,

তবু-দেখা পাইনি,কোমল হৃদয়ে এই বসন্ত।

খুঁজে বেড়াই, ধর্ষিত-অনাচার- দৃঢ় প্রত্যয়ি আনন্দ

তারে দেখি না,দেখি এই সভ্যতার আঁচলে ঘুমিয়ে আছে

নীরব জাতির বিক্ষুপ্ত স্লোগান-মনে হয় পৃথিবীটা শশাঙ্ক,

বারে বারে প্রশ্ন থাকে, দিগন্ত জুরে আমার বসন্ত কোথায়?

ট্যাগস :

বসন্ত কোথায়

আপডেট সময় : ১০:৫৯:৩০ পূর্বাহ্ন, শনিবার, ৪ অক্টোবর ২০২৫