সংবাদ শিরোনাম :
নীরব মৃত্যুর গণনা
কবি মোঃ মুকুল মিয়া
- আপডেট সময় : ০২:৪৫:১১ পূর্বাহ্ন, সোমবার, ৩০ মার্চ ২০২৬ ১৭৪ বার পড়া হয়েছে
মোঃ মুকুল মিয়া
চারদিকে কত কান্না, কত আহাজারি,
কত মানুষ আজ আপনজনহারা।
এসব দায়ভার কি সাধারণ মানুষের?
উত্তর দাও—হে বিধাতা!
কখনো বাস, কখনো ট্রেন,
কখনো বা লঞ্চ—
দুর্ঘটনায় পতিত হয়ে
অসহায় করছে কত জীবন!
কেউ শোকে পাথর—মা হারিয়ে,
কেউবা হারায় ছেলে-মেয়ে।
আমরা তাদের শোকের মূল্য দিই
প্রকাশ্য ঘোষণায়—
শুধুই শোকবার্তা, একাত্মতার ভাষণে।
তারা হয়তো জানে না
একটি জীবনের প্রকৃত মূল্য,
তাই হয়তো জীবনের কথা
ভাবেও না আর।










