কাওরানবাজার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর ও অনাকাঙ্ক্ষিত মাইকিং এর প্রতিবাদে 

ব্যবসায়িগণের উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলন

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬ ৫৩ বার পড়া হয়েছে

Signature: NyjTdav+S+jULugQWYMHcrDk4ciICH1PYg3xtXdIsf6plwjjfJ/tfGlov2lTqF/0dC+Yy/arO7ia8sOZAAuO9LxMcD5rpIBcWDoTVeE3HrElaYlvxryFdutEE6DCz2IAYWEwXWazOKwedxMFnTUCBGZD61IKV/ihl3gIJ5T7pDEScZA41JOiuvDX2akNJ637Rbyj0aX55MAed+JHvza4fEK21IaC8X6Wbj4Z8R/bYeAZpIs1gxo581KKY+r08WT9I76yS+GCwKgCONXIN0FUvVKptkvs36hwgVTOOx9y54Y0Akz22ZeL9yIZtJSyzepjEVg5qQHgl7ubojDMTVMfAw6iLF5RUQMKWErq+efDqqca28C7jamFj3IPNKhwgvfMgrH7eUMHGPmdrxxzTF6NVwDhS11B80f6a46op08uD4/f9EDPb0R0T8T04QOkgq2R8G+SN+9xRiXcd/ZcqnR7hYRfQpdX3pp3BiB1gaxIGxlukWrARAX7YBEs5p9PEelaVAjShsriWWv7LHCYsSlIDu3Dy10oZMLf6q1kktp4+6LgVxZvghS4chOY4qJnvgJmJYqCLEXIf8lIkC5sp+rP3ycKge7fuOFh4Kela+TXXsH2MaraJTHuzBoCz5Ky54wlymZmlGXHnzDOPZPR08saLfsxLWjFT12ZehBlYv+cIxFFb+a7x8rN1uI/cKLswNldQa7HnO/mWGm3c14d2aaqZ9u/7xBrFvLgbCVYzYjAj0pZ4iXj7IQX+RFDT/kc4z6QhJCCZV8ywwRKSdSsvw8Rpb4DAqILz8q4xuT1SmGwE2trITh4lHfRiyDs3P/cS2uA0yiAp/Y8a9r3fQHRHBo7DrfX83ncwLoRJoQWfO0HETSIls1xKl2e9zdi2IpOwL7Pa1snqjqr0clMyWreDR4AH40CO7hJbmeQOkwrvrJI1eZid3byf/413n5jfdD4dV19FJnaDuKi7uuryj/KEWbBvYPE/Dl24nfb2MbPMBXHd0A=

রাজধানীর কাওরান বাজার কিচেন মার্কেটের নিজস্ব কার্যালয়ে সোমবার (৩১ আগস্ট) বেলা ১১ ঘটিকায় এক সাংবাদিক সম্মেলনের আয়োজন করা হয়॥উক্ত সাংবাদিক সম্মেলনে কাওরানবাজার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর ও অনাকাঙ্ক্ষিত মাইকিং করার প্রতিবাদে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সংবাদ সম্মেলনে প্রেস রিলিজ পাঠ করেন আলহাজ্ব মোহাম্মদ শাহাজান ভুঁইয়া। তিনি বলেন,

কাওরান বাজারের ব্যবসার ইতিহাস দীর্ঘদিনের প্রায় এক থেকে দেড়শ বছরের। আশির দশকে সালামী ও নির্মান উন্নয়ন খরচ দিয়ে কাওরান বাজারের ব্যবসায়ীরা স্থায়ী বরাদ্দপ্রাপ্ত হন। পরবর্তীতে সিটি কর্পোরেশন রাজস্ব পরিশোধের পাশাপাশি ট্রেড লাইসেন্স নবায়ন ও ইনকাম ট্যাক্স ভ্যাট ইউটিলিটি চার্জ নিয়মিত প্রদান করে আসছেন এবং মার্কেট রক্ষনাবেক্ষন সার্ভিস ফি পরিশোধ করে আসছেন। উপরোক্ত মার্কেট গুলো বরাদ্দ দেওয়ার পর থেকে ব্যবসায়িগণ অনেক অর্থ বিনিয়োগ করে মার্কেট চালু রেখে ব্যবসা পরিচালনা করে আসছেন। উক্ত স্থায়ী বরাদ্দ প্রাপ্ত মার্কেটগুলোতে দোকান সংখ্যা প্রায় আড়াই হাজার হলেও এর সাথে প্রায় দশ হাজার পরিবার ও ব্যবসায়ি শ্রমিক পাইকারী ব্যাপারী সহ কর্মরত লোকের সংখ্যা প্রায় দশ লক্ষ। এমতাবস্থায় কিচেন মার্কেট স্থানান্তরের সংবাদ পরিবেশন ব্যবসায়িগণ বিস্মিত ও আতঙ্কিত। ব্যবসায়ীদের সাথে কোন ধরনের আলোচনা ছাড়াই এধরনের সিদ্ধান্ত কিভাবে হলো তা বোধগম্য নয়। পাশাপাশি মার্কেট ছেড়ে দেয়ার মাইকিং করায় ব্যবসায়ীদের কর্মহীন হওয়ার ভয়ে ও ক্রেতা সাধারন আতঙ্কিত ও ক্ষতিগ্রস্ত হচ্ছে। আমরা এধরনের সংবাদ পরিবেশনের ও মাইকিংয়ের তীব্র নিন্দা জানাই। প্রায় দশ লক্ষ লোকের স্বাভাবিক জীবন যাপন আজ হুমকির মুখে এ থেকে পরিত্রানের লক্ষ্যে স্থায়ী বরাদ্দপ্রাপ্ত মার্কেটের ব্যবসায়িগণ আলোচনা করে কয়েকটি দাবী এবং একটি সিদ্ধান্ত গ্রহন করেছি যা আপনাদের সামনে উপস্থাপন করছি।

১. মাননীয় প্রধানমন্ত্রীর বরাবরে স্মারক লিপি প্রদান এবং প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ।

২. যানজট নিরসনের লক্ষ্যে পেট্রোবাংলা থেকে জনতা টাওয়ার পর্যন্ত রাস্তাটি ও ভিআইপি রোডের সাথে সংযোগ সড়কগুলো যেমন প্রথম আলো সামনের সড়ক, ওয়াসার সামনের সড়ক ইত্তেফাকের সামনের সড়ক এবং হোটেল লাভ ইঞ্চির সামনের সড়ক থেকে অবৈধ দখল মুক্ত করতঃ নির্বিঘ্নে যান চলাচলের যথাযথ ব্যবস্থা করার দাবী জানাচ্ছি।

৩. কাওরান বাজারের মধ্যে উন্নত বিশ্বের আদলে একটি আধুনিক মার্কেট নির্মাণ করে উহাতে স্থায়ী বরাদ্দ প্রাপ্ত ব্যবসায়ীগনকে বর্তমান আয়তন ঠিক রেখে ব্যবসায়ীদের কাওরান বাজারেই পুনর্বাসনের ব্যবস্থা গ্রহনের দাবী জানাচ্ছি।

উক্ত সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন,

আলহাজ্ব মোহাম্মদ শাজাহান ভুইয়া ১ নং ডিআইটি,মোহাম্মদ বেলাল হোসেন ১নং ডিআইটি,মোঃ জহিরুল ইসলাম ১নং ডিআইটি,আব্দুর রহমান ১নং ডিআইটি ২য়

মোঃ দেলোয়ার হোসেন খান ২নং সুপার মার্কেট,

মোঃ দেলোয়ার হোসেন তালুকদার ২নং সুপার মার্কেট,মোঃ আজাদ হোসেন খান ২নং সুপার মার্কেট,মোঃ বেলায়েত হোসাইন ৩নং ভবন কিচেন মার্কেট,মোঃ ফিরোজ আলম ৩নং ভবন কিচেন মার্কেট,মোঃ আবু বকর সিদ্দিক ৩নং ভবন কিচেন মার্কেট,হাজী মোঃ জহিরুল ইসলাম ৩নং ভবন কিচেন মার্কেট,মোঃ মজিবুর রহমান ৩নং ভবন কিচেন মার্কেট,মোঃ সাইফুর রহমান চৌধুরী পাকা আড়ৎ ভবন,মোঃ সোহেল আহম্মেদ পাকা আড়ৎ ভবন,মোঃ কুসুম পাকা আড়ৎ ভবন,মোঃ নুরুজ্জামান চতুরপাশ মার্কেট,মোঃ মনোয়ার হোসেন মনু চতুরপাশ মার্কেট এছাড়াও অনেক স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও ব্যবসায়ীগণ উপস্থিত ছিলেন।

কাওরানবাজার কিচেন মার্কেট গাবতলীতে স্থানান্তর ও অনাকাঙ্ক্ষিত মাইকিং এর প্রতিবাদে 

ব্যবসায়িগণের উদ্যোগে যৌথ সংবাদ সম্মেলন

আপডেট সময় : ০৭:৫৫:৪৬ পূর্বাহ্ন, সোমবার, ৩১ অগাস্ট ২০২৬