সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” প্রদান অনুষ্ঠান কর্মসূচি
- আপডেট সময় : ০৭:৪৩:৪৬ পূর্বাহ্ন, বুধবার, ১০ জুন ২০২৬ ৬০ বার পড়া হয়েছে
Share the post "সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” প্রদান অনুষ্ঠান কর্মসূচি"
শিক্ষা মন্ত্রণালয়ের অধীন সেকেন্ডারি এডুকেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম (এসইডিপি) এর আওতাভুক্ত মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের বাস্তবায়নাধীন এডুকেশনাল এক্সিলেন্স সার্পোট স্কিম (EESS) এর আওতায় দেশব্যাপী উপজেলা ও থানা পর্যায়ে আগামী ১২ জুন ২০২৬ খ্রি. তারিখে, জেলা পর্যায়ে আগামী ১৪ জুন ২০২৬ খ্রি. তারিখে এবং জাতীয় পর্যায়ে ২৮ জুন ২০২৬ খ্রি. তারিখে “Start-up, Science Project and Innovation Idea Showcasing Program” আয়োজন করা হবে। এই প্রোগ্রামের মাধ্যমে সারাদেশে “সুশিক্ষায় মেধাবী শিক্ষক পুরস্কার” এবং “উদ্ভাবনী মেধাবী শিক্ষার্থী পুরস্কার” প্রদান করা হবে।
এই পুরস্কারসমূহ প্রদানের মাধ্যমে সরকারের নির্বাচনী অঙ্গীকার যেমন- ‘লার্নিং উইদ হ্যাপিনেস (আনন্দময় শিক্ষা)’, ‘ক্রীড়া ও দেশীয় সংস্কৃতি শিক্ষা অন্তর্ভুক্তি’,‘সুপ্ত প্রতিভা বিকাশের পথ উন্মুক্ত করা’, ‘সৃজনশীলতা ও বিশ্লেষণধর্মী চিন্তা সৃষ্টিতে গুরুত্বারোপ’ এবং ‘সুশিক্ষায় মেধাবী শিক্ষক’ প্রভৃতি বাস্তবায়নে সহায়ক হবে।








