সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

আমি কবি নই

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬ ১৬০ বার পড়া হয়েছে

তাং-০৩/৪/২০২৬

আচ্ছা কবিরা কি অনেক শিক্ষিত হয়?
সুটবুট পরা, বিশ্ববিদ্যালয়ের আলোয় গড়া
নাকি লাইব্রেরির নীরব কোণে বসে
হাজারো বইয়ের ভেতর ডুবে থাকা মানুষ?

শুনেছি কবিরা শিক্ষিত হয়,
তারা বই লেখে, গল্প বলে,
মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়
শব্দে শব্দে গড়ে তোলে সমাজের প্রতিচ্ছবি।
তারা কি তবে সুশীলও হয়?

আমার চারপাশে শত শত কবির ভিড়
কেউ বাংলায় অনার্স, কেউ সাহিত্যে মাস্টার্স,
কেউ আরও উচ্চ ডিগ্রির আলোয় উজ্জ্বল।
এখনকার কবিরা ইংরেজিতে কথা বলে,
ভালো ইংরেজি না জানলে
লোকে নাকি শিক্ষিত বলে না
তাই শিখতে হয়, তাই জানতে হয়।

কিন্তু আমি?
আমি তো ইংরেজি জানি না,
উচ্চশিক্ষার পথেও হাঁটা হয়নি কখনো,
কলেজের দোরগোড়াও পেরোইনি।
পদবী নেই, আভিজাত্য নেই,
সুটবুটও মানায় না আমার শরীরে।

তবু কিছু শব্দ আসে
আমি জানি না, ওগুলো কবিতা কি না।
আমি শুধু লিখি
আমার মনের যন্ত্রণা,
হৃদয়ের চাপা কথা,
চোখের নীরব ভাষা।

তাই তোমরা আমাকে কবি বলো না,
আমি কবি হতে চাই না।
তোমরা শুধু পড়ো
আমার হৃদয়ের সেই খোলা ডায়েরি,
যেখানে আমি তোমাদেরই বলি
আমার না বলা গল্পগুলো।

শুনেছি নজরুলও নাকি
এতটা প্রথাগত শিক্ষিত ছিলেন না,
তবু তিনি ছিলেন মহাকবি
বিদ্রোহের আগুনে জ্বালানো এক নাম।
তিনি আমার গুরু, মহাগুরু।

কিন্তু আমি তো আর নজরুল নই
আমাকে জানতে হবে আরও অনেক কিছু,
শব্দ, ভাষা, অভিধান, জ্ঞানের আলো।
আজ আমার মাথা শূন্য লাগে,
নিজেকে মনে হয় গণ্ডমূর্খ, জ্ঞানহীন
তবু এই ভোলা মাথা নিয়ে
আমি লিখে যাই নিঃশব্দে অনেক কথা।

তাই বলি
আমাকে কবি বলে উপহাস করো না,
আমি কবি হতে চাই না।
আমি শুধু একজন মানুষ,
যে নিজের কষ্টগুলো
শব্দে শব্দে বাঁচিয়ে রাখি।

ট্যাগস :

আমি কবি নই

আপডেট সময় : ১১:০৯:২৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২ এপ্রিল ২০২৬

তাং-০৩/৪/২০২৬

আচ্ছা কবিরা কি অনেক শিক্ষিত হয়?
সুটবুট পরা, বিশ্ববিদ্যালয়ের আলোয় গড়া
নাকি লাইব্রেরির নীরব কোণে বসে
হাজারো বইয়ের ভেতর ডুবে থাকা মানুষ?

শুনেছি কবিরা শিক্ষিত হয়,
তারা বই লেখে, গল্প বলে,
মঞ্চে দাঁড়িয়ে ভাষণ দেয়
শব্দে শব্দে গড়ে তোলে সমাজের প্রতিচ্ছবি।
তারা কি তবে সুশীলও হয়?

আমার চারপাশে শত শত কবির ভিড়
কেউ বাংলায় অনার্স, কেউ সাহিত্যে মাস্টার্স,
কেউ আরও উচ্চ ডিগ্রির আলোয় উজ্জ্বল।
এখনকার কবিরা ইংরেজিতে কথা বলে,
ভালো ইংরেজি না জানলে
লোকে নাকি শিক্ষিত বলে না
তাই শিখতে হয়, তাই জানতে হয়।

কিন্তু আমি?
আমি তো ইংরেজি জানি না,
উচ্চশিক্ষার পথেও হাঁটা হয়নি কখনো,
কলেজের দোরগোড়াও পেরোইনি।
পদবী নেই, আভিজাত্য নেই,
সুটবুটও মানায় না আমার শরীরে।

তবু কিছু শব্দ আসে
আমি জানি না, ওগুলো কবিতা কি না।
আমি শুধু লিখি
আমার মনের যন্ত্রণা,
হৃদয়ের চাপা কথা,
চোখের নীরব ভাষা।

তাই তোমরা আমাকে কবি বলো না,
আমি কবি হতে চাই না।
তোমরা শুধু পড়ো
আমার হৃদয়ের সেই খোলা ডায়েরি,
যেখানে আমি তোমাদেরই বলি
আমার না বলা গল্পগুলো।

শুনেছি নজরুলও নাকি
এতটা প্রথাগত শিক্ষিত ছিলেন না,
তবু তিনি ছিলেন মহাকবি
বিদ্রোহের আগুনে জ্বালানো এক নাম।
তিনি আমার গুরু, মহাগুরু।

কিন্তু আমি তো আর নজরুল নই
আমাকে জানতে হবে আরও অনেক কিছু,
শব্দ, ভাষা, অভিধান, জ্ঞানের আলো।
আজ আমার মাথা শূন্য লাগে,
নিজেকে মনে হয় গণ্ডমূর্খ, জ্ঞানহীন
তবু এই ভোলা মাথা নিয়ে
আমি লিখে যাই নিঃশব্দে অনেক কথা।

তাই বলি
আমাকে কবি বলে উপহাস করো না,
আমি কবি হতে চাই না।
আমি শুধু একজন মানুষ,
যে নিজের কষ্টগুলো
শব্দে শব্দে বাঁচিয়ে রাখি।