সংবাদ শিরোনাম :
বিআরটিসির বড় উদ্যোগ: দেশ-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে হাজার হাজার দক্ষ চালক তৈরি অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন

আমি মানুষ হবো

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬ ২০৯ বার পড়া হয়েছে

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
তাং-৩০/৩/২৬

যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম,
বিভম্ব চিৎকারে জানিয়েছিলাম আমার আগমন
মানুষেরা হেসে বলেছিল, ছেলে হয়েছে!
কেউ বলেনি একটি মানুষ জন্ম নিয়েছে।

শৈশব পেরিয়ে স্কুল-কলেজের সিঁড়ি বেয়ে
কত কৃতিত্ব, কত স্বপ্নের অর্ঘ্য তুলে ধরেছি
তখন তারা বলেছে, ওমুক স্কুলের মেধাবী ছাত্র!
তবু কেউ আমাকে মানুষ বলে ডাকেনি।

যখন চাকরির কঠিন প্রাঙ্গণে দাঁড়ালাম,
বুকের পরিধি মেপে জানাতে চাইলাম
এই দেশকে কতটা ভালোবাসি আমি,
তখন তারা আমাকে ডেকেছে
এই যে, সৈনিক! এই যে, যোয়ান!
অদ্ভুত! তখনো আমি শুধু একটি পরিচয়,
তখনো আমি মানুষ হতে পারিনী।

স্যাররা ডেকেছেন সিপাহী,ল্যান্স নায়েক, নায়েক,
আরো কত উপাধির ভারে ঢেকে গেছে আমার নাম
কিন্তু কোথাও আমি মানুষ হয়ে উঠিনি।

আমি জিজ্ঞেস করেছি ব্যাচমেট অন্নান্যদের,তুমি কে?
কেউ বলেছে আমি স্টাফ,
কেউ বলেছে আমি সৈনিক,
কিন্তু কেউ বলেনি আমি একজন মানুষ।

এই পৃথিবীর ভিড়ে সবাই পরিচয়ের মুখোশ পরে,
কিন্তু মানুষ হয়ে ওঠার সত্যটুকু হারিয়ে যায়।

তাই আজ আমার একটাই শখ
আমি মানুষ হবো।
লোকে আমাকে মানুষ বলে ডাকুক,
আমি আমার সব উপাধির ভেতরে খুঁজে নেবো
একটি নির্মল সত্তা।

যেখানে পদবী নয়, পরিচয় নয়,
থাকবে শুধু হৃদয়ের সত্য
মানুষ হওয়ার গল্প।
সকল উপাধি একদিন মিলিয়ে যাবে,
থেকে যাবে একটাই নাম
আমি একজন মানুষ
চীর সত্য মানুষ।

ট্যাগস :

আমি মানুষ হবো

আপডেট সময় : ০৫:৩৯:৪৭ অপরাহ্ন, রবিবার, ২৯ মার্চ ২০২৬

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
তাং-৩০/৩/২৬

যেদিন আমি পৃথিবীতে এসেছিলাম,
বিভম্ব চিৎকারে জানিয়েছিলাম আমার আগমন
মানুষেরা হেসে বলেছিল, ছেলে হয়েছে!
কেউ বলেনি একটি মানুষ জন্ম নিয়েছে।

শৈশব পেরিয়ে স্কুল-কলেজের সিঁড়ি বেয়ে
কত কৃতিত্ব, কত স্বপ্নের অর্ঘ্য তুলে ধরেছি
তখন তারা বলেছে, ওমুক স্কুলের মেধাবী ছাত্র!
তবু কেউ আমাকে মানুষ বলে ডাকেনি।

যখন চাকরির কঠিন প্রাঙ্গণে দাঁড়ালাম,
বুকের পরিধি মেপে জানাতে চাইলাম
এই দেশকে কতটা ভালোবাসি আমি,
তখন তারা আমাকে ডেকেছে
এই যে, সৈনিক! এই যে, যোয়ান!
অদ্ভুত! তখনো আমি শুধু একটি পরিচয়,
তখনো আমি মানুষ হতে পারিনী।

স্যাররা ডেকেছেন সিপাহী,ল্যান্স নায়েক, নায়েক,
আরো কত উপাধির ভারে ঢেকে গেছে আমার নাম
কিন্তু কোথাও আমি মানুষ হয়ে উঠিনি।

আমি জিজ্ঞেস করেছি ব্যাচমেট অন্নান্যদের,তুমি কে?
কেউ বলেছে আমি স্টাফ,
কেউ বলেছে আমি সৈনিক,
কিন্তু কেউ বলেনি আমি একজন মানুষ।

এই পৃথিবীর ভিড়ে সবাই পরিচয়ের মুখোশ পরে,
কিন্তু মানুষ হয়ে ওঠার সত্যটুকু হারিয়ে যায়।

তাই আজ আমার একটাই শখ
আমি মানুষ হবো।
লোকে আমাকে মানুষ বলে ডাকুক,
আমি আমার সব উপাধির ভেতরে খুঁজে নেবো
একটি নির্মল সত্তা।

যেখানে পদবী নয়, পরিচয় নয়,
থাকবে শুধু হৃদয়ের সত্য
মানুষ হওয়ার গল্প।
সকল উপাধি একদিন মিলিয়ে যাবে,
থেকে যাবে একটাই নাম
আমি একজন মানুষ
চীর সত্য মানুষ।