সংবাদ শিরোনাম :
বিআরটিসি কমলাপুর ডিপোর দুর্নীতি ও অনিয়মের অভিযোগ দীর্ঘদিনের “পুলিশ হেডকোয়ার্টার্সের অপারেশনস কন্ট্রোল রুমের মোবাইল নম্বরসমূহ: ০১৩২০০০১২২৩, ০১৩২০০০১৩০০, ০১৩২০০০১২৯৯। আইনশৃঙ্খলা সংশ্লিষ্ট যেকোনো অভিযোগের জন্য উল্লিখিত নম্বরগুলোতে যোগাযোগের জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখ্য, মোবাইল নম্বরসমূহ সার্বক্ষণিক (দিন-রাত ২৪ ঘন্টা) খোলা থাকবে।” স্বাক্ষরিত/- ফয়সল হাসান জনসংযোগ কর্মকর্তা (উপপ্রধান তথ্য অফিসার/পরিচালক) স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ইতিহাস যা থাকার কথা তা নাই! মো১৬ ডিসেম্বর৭১ আত্মসমার্পন দলিলে মুক্তির যুদ্ধেরসর্বাধীনায়ক স্বাক্ষর করলে জাতি বিভক্তি আর ১৫ আগষ্ট৭৫, ৭ নভেম্বর৭৫ আর জুলাই বিপ্লব হতো কি! অথোরাইজড অফিসার হাসানুর রেজার তত্ত্বাবধানে মোবাইল কোট বসিয়ে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান  ১৬ ডিসেম্বর৭১ আত্মসমর্পণ দলিলে স্বাক্ষর করে পানি আগ্রাসনের প্রতিবাদে রাজশাহীতে ১৬ মে ৭৬ ঐতিহাসিক বিক্ষোভ? প্রকাশিত সংবাদের প্রতিবাদ বিশেষ বিজ্ঞপ্তি শুকনো রুটি ঢাকার প্রথম মহিলা জেলা প্রশাসক ফরিদা খানম

নিয়ম নিষ্ঠা ও সততায় বাংলাদেশ সেনাবাহিনী সত্যিই প্রশংসার যোগ্য

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৬:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ২০৫ বার পড়া হয়েছে

সাংবাদিকতা মহান পেশা হলেও অন্তরালে লুকিয়ে থাকে অনেক ত্যাগ ও পরিশ্রম।১২ ফেব্রুয়ারি তারিখের আগের দিন ও ১২ ফেব্রুয়ারি তারিখ জাতীয় সংসদ ও গণভোট ২০২৬ নির্বাচনের দিনে সকাল থেকে নির্বাচনী তথ্য সংগ্রহের কাজ শুরু করেছিলাম।  সিনিয়র সাংবাদিক কলামিস্ট লেখক আমিরুল ইসলাম কাগজি ভাইয়ের সঙ্গে যিনি অত্যন্ত চৌকস পরিশ্রমী ও ভালো একজন মানুষ তার সাথে আমি শফিকুল ইসলাম সহ যুগান্তরের রফিক লিটন ভাই ঢাকা নিউজ বিভি২৪ এর কাজী আবীর আসলাম ভাই সহ চারজনের একটি টিম ঢাকা ১৭ নির্বাচনী এলাকার তথ্য সংগ্রহের কাজে ছিলাম। প্রথমে গুলশান এলাকা কভার করতে ছিলাম এমন সময় কেন্দ্র থেকে আমাদের কাছে তথ্য আসে ভাষানটেক এলাকায় কিছু বুথে ভোট গ্রহণ ধীরগতিতে হচ্ছে। সঙ্গে সঙ্গে আমরা কাগজি ভাইয়ের নির্দেশে চারজন সাংবাদিক দুটি মোটরসাইকেল নিয়ে ভাষানটেক এলাকার চলে আসি। কর্তৃপক্ষের অনুমতি নিয়ে একের পর এক কেন্দ্র ২৬, ২৭, ২৮, ২৯, ৩৩ ,৩৪, ৩৫ সহ সার্বিক পরিস্থিতি সময় নিয়ে অত্যন্ত গভীরভাবে পর্যবেক্ষণ করতে লাগলাম। ভোটার উপস্থিতি যথেষ্ট পরিমাণ ছিল। দেখলাম বাংলাদেশের সূর্য সন্তান বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ অত্যন্ত নিয়ম-শৃঙ্খলার মধ্য থেকে ভোট গ্রহণের কাজ সম্পন্ন করছেন। সাংবাদিক পরিচয় পেয়ে তারা আমাদের যথেষ্ট পরিমাণে সহযোগিতা করেছেন। এজন্য আমরা বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যদেরকে ভোট গ্রহণের স্বচ্ছতার কারণে আমাদের পক্ষ থেকে ধন্যবাদ জানিয়েছি। তবে সব ভালো কাজের মাঝেও কিছু তিক্ততা থাকে যেমন ভাষানটেক স্কুল এন্ড কলেজের কেন্দ্র ২৬ নাম্বার এ দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার  আমাদের কোন প্রকার সহযোগিতা করেন নাই এমনকি আমাদের সঙ্গে কথাও বলেন নাই। এ বিষয়ে আমরা মৌখিকভাবে সেনাবাহিনীর কাছে অভিযোগ দিয়েছিলাম। যাইহোক সেনাবাহিনীর পক্ষ থেকে শতভাগ নির্দলীয় নিরপেক্ষ ভাবে নির্বাচনী আইন শৃঙ্খলা সমুন্নত রেখেছিলেন এবং জাতির জন্য সুন্দর ও প্রশংসনীয় একটা নির্বাচন উপহার দিয়েছেন। এজন্য আমাদের সাংবাদিক টিমের পক্ষ থেকে বাংলাদেশ সেনাবাহিনী সহ উক্ত নির্বাচনে অংশগ্রহণকারী সকল আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানাই অনেক অনেক ধন্যবাদ শুভেচ্ছা ও অভিনন্দন।

ট্যাগস :

নিয়ম নিষ্ঠা ও সততায় বাংলাদেশ সেনাবাহিনী সত্যিই প্রশংসার যোগ্য

আপডেট সময় : ০৬:২১:৩৬ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬