বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫ ২১৭ বার পড়া হয়েছে

যাত্রী পরিবহন সেবাকে প্রযুক্তি নির্ভর করে আরও সহজতর ও জনবান্ধব করার লক্ষ্যে রাষ্ট্রীয় প্রতিষ্ঠান বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) পাইলটিং ভিত্তিতে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করতে যাচ্ছে। এই-টিকেট সেবা প্রদান করবে সহজ ডট কম।

বৃহস্পতিবার (১৩ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় রাজধানীর মতিঝিলে বিআরটিসি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে বিআরটিসি ও সহজ ডটকমের মধ্যে ই-টিকেট সেবাপ্রদান বিষয়ক সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে।
অনুষ্ঠানে বিআরটিসি’র পক্ষে মতিঝিল আন্তর্জাতিক বাস ডিপোর ইউনিট প্রধান, জনাব মোঃ আব্দুল লতিফ বরিশাল বাস ডিপোর ইউনিট প্রধান, জনাব মোঃ জুলফিকার আলী এবং সহজ ডটকম এর পক্ষে প্রতিষ্ঠানটির পরিচালক (টিকেটস) জনাব শাকিল জোয়াদ রহিম সমঝোতা স্মারক স্বাক্ষর করেন।

চুক্তি অনুযায়ী, ঢাকা-বরিশাল-ঢাকা, ঢাকা-দাউদকান্দি-ঢাকা এবং ঢাকা-আড়াইহাজার-ঢাকা রুটসমূহে চলাচলকারী বিআরটিসি বাসসমূহে পাইলটিং ডিত্তিতে ই-টিকেটিং সেবা প্রদান করবে সহজ ডটকম। যাত্রী সাধারণের জন্য ওয়েব পোর্টাল, মোবাইল অ্যাপস, কল সেন্টার এবং অন্যান্য মাধ্যম দ্বারা ই-টিকেট বিক্রয়ের জন্য সেবা প্রদান করবে প্রতিষ্ঠানটি।

অনলাইন টিকেটিং এর ক্ষেত্রে অনলাইন চার্জ হিসেবে টিকেট প্রতি ২০ টাকা গ্রাহকদের থেকে নিবে সহজ ডটকম। তাছাড়া চলমান নিয়ম অনুযায়ী, পেমেন্ট গেটওয়ের সার্ভিস চার্জও গ্রাহক প্রদান করবে।

অনুষ্ঠানে বিআরটিসি চেয়ারম্যান আব্দুল লতিফ মোল্লা বলেন, পাইলটিং হিসেবে তিনটি রুটে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু করা হলেও ইতিবাচক সাড়া পেলে- পর্যায়ক্রমে বিআরটিসি’র সকল রুটে সম্প্রসারণ করা হবে। সহজ ডটকম দীর্ঘদিন ধরে বাংলাদেশ রেলওয়ের সাথে ই-টিকেটিং এর কাজ করছে। এ বিষয়ে তারা অভিজ্ঞ। আমাদের বিআরটিসির যাত্রীরাও প্রযুক্তি নির্ভর এই সেবার মাধ্যমে উপকৃত হবেন এবং বিআরটিসি দেশের পরিবহন খাতে রোল মডেল হিসেবে ভূমিকা পালন করবে।

বিআরটিসি চেয়ারম্যান, জনাব আব্দুল লতিফ মোল্লা’র সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পরিচালক প্রশাসন ও অপারেশন জনাব মোঃ রাহেনুল ইসলাম, পরিচালক কারিগরী কর্নেল কাজী আইয়ুব আলী, কর্পোরেশনের বিভিন্ন বিভাগের জিএমগণ, প্রধান কার্যালয়ের কর্মকর্তাবৃন্দ এবং সহজ ডটকম এর কর্মকর্তাগণ।

ট্যাগস :

বিআরটিসি বাসে পাইলটিং ভিত্তিতে ই-টিকেট সেবা কার্যক্রম শুরু

আপডেট সময় : ১২:০৭:৪৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৩ নভেম্বর ২০২৫