সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

পলিথিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০১:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪ ২৬৭ বার পড়া হয়েছে

নিজস্ব প্রতিবেদক

নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ বন্ধে পরিবেশ অধিদপ্তরের অভিযানঃ নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ মজুদ, বিক্রয়কারী ০১টি দোকান থেকে প্রায় ১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ জব্দ এবং ৫ হাজার টাকা জরিমানা আদায়।  সোমবার ৪ নভেম্বর নারায়ণগঞ্জ জেলার বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও সিনিয়র সহকারী কমিশনার জনাব মোঃ রাহাত উজ জামান এর নেতৃত্বে নারায়ণগঞ্জ জেলা পুলিশ এবং পরিবেশ অধিদপ্তর, নারায়ণগঞ্জ জেলা কার্যালয়ের কর্মকর্তা সমম্বয়ে একটি টীম কর্তৃক নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ এর ৬ক ধারা অনুযায়ী মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
অভিযানে কালিবাজার, নারায়ণগঞ্জ সদর, নারায়ণগঞ্জ এ অবস্থিত খান এন্টারপ্রাইজ নামক প্রতিষ্ঠান হতে ৫ হাজার টাকা জরিমানা ধার্যপূর্বক আদায় করা হয় এবং প্রায় ১৯ কেজি নিষিদ্ধ ঘোষিত  পলিথিন  শপিং ব্যাগ জব্দ করা হয়।এছাড়া নারায়ণগঞ্জ সদর উপজেলার আরো ১০টি দোকানে অভিযান পরিচালনা করা হয় কিন্তু কোন পলিথিন শপিং ব্যাগ দেখতে পাওয়া যায়নি। উল্লেখিত দোকানে কাপড়ের ব্যাগ/কাগজের ব্যাগ দেখতে পাওয়া যায়। কারণ হিসেবে দোকানদারগণ জানিয়েছেন ১লা নভেম্বর হতে মোবাইল কোর্ট পরিচালনার বিষয়ে তাঁরা ইতোমধ্যে অবগত হয়েছেন। অভিযানে মানুষের মধ্যে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গেছে।নারায়ণগঞ্জে নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগের উৎপাদন, মজুদ, ব্যবহার ও বাজারজাতকরণ রোধকল্পে পরিবেশ অধিদপ্তরের এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।

ট্যাগস :

পলিথিনের বিরুদ্ধে নারায়ণগঞ্জ পরিবেশ অধিদপ্তরের যৌথ অভিযান

আপডেট সময় : ০১:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৫ নভেম্বর ২০২৪