বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে চার্জ অফিসার।কার্যক্রমে সন্তোষ প্রকাশ 

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬ ৬৬ বার পড়া হয়েছে

ঢাকার সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস ৬ সেপ্টেম্বর রবিবার পরিদর্শন করেছেন ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তরের তদন্ত কর্মকর্তা ও সিনিয়র সহকারী সচিব চার্জ অফিসার মোঃ আজগর আলী। এ সময় তাঁর সঙ্গে ছিলেন অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত সহকারী সেটেলমেন্ট অফিসার অংকাজাই রাখাইন ও অফিসের পেসকার মোঃ সাইফুল ইসলাম।

পরিদর্শনকালে চার্জ অফিসার মোঃ আজগর আলী উপজেলা সেটেলমেন্ট অফিসের সার্বিক কার্যক্রম, ভূমি রেকর্ড ও জরিপ সংক্রান্ত কাজ এবং সেবা প্রদানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে খোঁজখবর নেন।

এ সময় তিনি স্থানীয় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন এবং অফিসের কার্যক্রম সম্পর্কে তাঁদের অভিজ্ঞতা ও মতামত জানতে চান। সাংবাদিকরা জানান, সাভার উপজেলা সেটেলমেন্ট অফিসের কার্যক্রম বর্তমানে অত্যন্ত ভালোভাবে পরিচালিত হচ্ছে। সাধারণ মানুষও প্রয়োজনীয় সেবা পেতে আগের তুলনায় স্বাচ্ছন্দ্য বোধ করছেন বলে তাঁরা মত প্রকাশ করেন।

সাংবাদিকদের কাছ থেকে ইতিবাচক ফিডব্যাক পেয়ে চার্জ অফিসার মোঃ আজগর আলী সন্তোষ প্রকাশ করেন। তিনি ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রম আরও গতিশীল, স্বচ্ছ ও জনবান্ধব করার ওপর গুরুত্বারোপ করেন।

পরিদর্শনকালে অফিসের কর্মকর্তা-কর্মচারীদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন তিনি। একই সঙ্গে ভূমি সংক্রান্ত সেবা নিতে আসা সাধারণ মানুষের হয়রানি যাতে না হয় এবং নির্ধারিত সময়ে সেবা নিশ্চিত করা যায়, সে বিষয়ে গুরুত্ব দেওয়া হয়।

সংশ্লিষ্টরা জানান, নিয়মিত তদারকি ও পরিদর্শনের মাধ্যমে মাঠপর্যায়ের ভূমি রেকর্ড ও জরিপ কার্যক্রমের মান আরও উন্নত করার উদ্যোগ নেওয়া হচ্ছে।

ট্যাগস :

বর্তমান সরকারের স্বচ্ছতা ও জবাবদিহিতার আলোকে

সাভার উপজেলা সেটেলমেন্ট অফিস পরিদর্শনে চার্জ অফিসার।কার্যক্রমে সন্তোষ প্রকাশ 

আপডেট সময় : ০৩:২৯:১৯ অপরাহ্ন, রবিবার, ৬ সেপ্টেম্বর ২০২৬