প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৬:২৭:২৪ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ অগাস্ট ২০২৬ ৫৭ বার পড়া হয়েছে
আমি অতিরিক্ত প্রধান প্রকৌশলী (ড্রেজিং) মোঃ সাইদুর রহমান এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা, অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে,নদী খননের নামে প্রায় ১৩৪ কোটি টাকা আত্মসাতের অভিযোগ। ভোগাই ও কংস নদসহ বিভিন্ন প্রকল্পে বাস্তবে কাজ না করে বা নামমাত্র কাজ দেখিয়ে ভুয়া বিল-ভাউচার তৈরি করে ঠিকাদারদের সঙ্গে যোগসাজশে টাকা তোলা হয়েছে যা সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কল্পনা ছাড়া আর কিছুই নয়।
প্রকাশিত সংবাদ:ড্রেজিং বিভাগে দীর্ঘদিন (প্রায় ১২-১৫ বছর) একই গুরুত্বপূর্ণ পদে বহাল থেকে দরপত্র বাণিজ্য, নিয়োগ বাণিজ্য, বদলি বাণিজ্য ও প্রকল্প নিয়ন্ত্রণের মাধ্যমে একটি শক্তিশালী সিন্ডিকেট গড়ে তোলার অভিযোগ। সিন্ডিকেটের বাইরে কেউ কথা বললে হয়রানি বা বদলির অভিযোগ করা হয়েছে।
আমার বক্তব্য: একটি স্বার্থান্বেষী মহল আমার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে আমাকে হয়রানি করার চেষ্টা করছে। প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি তীব্র প্রতিবাদ জানাই। সম্মানিত সাংবাদিকবৃন্দ যাচাই বাছাই করে বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন করবেন বলেই আমার বিশ্বাস।
প্রকাশিত সংবাদে আমাকে আওয়ামী লীগের সাথে জড়ানো হয়েছে,সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে বিশেষ সুবিধাভোগী ও প্রভাবশালী হওয়ার অভিযোগ ও করা হয়েছে।আমি বলতে চাই, যে সরকার ক্ষমতায় আসবে আমরা সেই সরকারের আজ্ঞাবহ। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক দায়িত্ব পালন করার কারনে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি অত্যন্ত সুনামের সাথে আমার দায়িত্ব সম্পন্ন করেছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে, নামে বেনামে আমিও আমার স্ত্রীর নামে বিস্তর সম্পদ অর্জনের অভিযোগ আনা হয়েছে”যাহা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।
কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত তীব্র প্রতিবাদ জানাই।
অবশেষে বলতে চাই, আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা আমার বিরুদ্ধে অসত্য তথ্য সরবরাহ করেছেন, কোন একদিন হয়তো তাদেরও এরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে, তাই সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা এবং তার ব্যক্তিগত ছবি ব্যবহার করা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।
পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
মোঃ সাইদুর রহমান






