সংবাদ শিরোনাম :
প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ নতুন ঠিকানায় লবণচরা থানা, জনসেবার আরেকটি মাইলফলক স্পর্শঃ প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ অনুষ্ঠিত হলো যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন মালিক ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন

প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬ ২০ বার পড়া হয়েছে

আমি শম্ভুরাম পাল এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে অসত্য  মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে, সিন্ডিকেটের মাধ্যমে ঘুষ বাণিজ্য, অবৈধ সম্পদ অর্জন এবং প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার সহ বিভিন্ন গুরুতর অভিযোগ করা হয়েছে, কোন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ করেছেন তাহা আমার বোধগম্য নয়। এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক সঠিক ও সৎ পথে দায়িত্ব পালন করে থাকি। যার কারনে কিছু চক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করেছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, টেন্ডার বা দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া হয়েছে।প্রায় ৯ কোটি ৭০ লাখ টাকার টেন্ডার এ কারসাজি করা হয়েছে।নির্মাণকাজের গুণগত মান বজায় না রেখে সরকারি বরাদ্দের অপব্যবহার বা বাজেট বৃদ্ধি করা হয়েছে।
ভুয়া বিল-ভাউচার তৈরি মাধ্যমে কোটি কোটি টাকা আত্মসাৎ করা হয়েছে।সরকারি চাকরির আড়ালে গড়ে তুলেছি শতকোটি টাকার সম্পদের সাম্রাজ্য।রাজধানী ঢাকা সহ বিভিন্ন নামিদামি স্থানে আমার অবৈধ ফ্ল্যাট প্লট সহ বাণিজ্যিক সম্পদ রয়েছে, এই সকল বানোয়াট ও মিথ্যা তথ্য সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।

কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় ও কুরুচিপূর্ণ একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত প্রতিবাদ জানাই।

অবশেষে বলতে চাই, আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা আমার বিরুদ্ধে অসত্য ও কুরুচিপূর্ণ তথ্য সরবরাহ করেছেন, কোন একদিন হয়তো তাদেরও এরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে, তাই সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।

পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, জাতীয় দৈনিক পত্রিকায় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত
শম্ভুরাম পাল

ট্যাগস :

প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ০১:৪২:১৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬