প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত
- আপডেট সময় : ০৯:০৬:৩৯ পূর্বাহ্ন, শুক্রবার, ১৭ জুলাই ২০২৬ ৪২ বার পড়া হয়েছে
জাতীয় প্রেসক্লাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক ভাইসচ্যান্সেলর অধ্যাপক ডঃএমাজ উদ্দীন আহম্মেদ এর ৬ষ্ট মৃত্যু বার্ষিক উপলক্ষে সাবেক ভিসি ডঃআনোয়ারুল ইকবাল চৌধুরীর সভাপতিত্ব স্মরণ সভায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন বিএনপির মহাসচিব ও স্হানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী বিশিষ্ট শিক্ষাবিদ মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অনুষ্ঠানের আয়োজক সাবেক ভিসি আব্দুল লতিফ মাসুম,বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি এম,আব্দুল্লাহ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি কবী আব্দুল হাই শিকদার, ঢাকা সংবাদিক ইউনিয়ন এর বর্তমান সভাপতি মোঃ শহিদুল ইসলাম প্রমুখ। প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন ডঃএমাজ উদ্দিন সাহেব নাগরিক অধিকার নিশ্চিত করতে গিয়ে ফ্যাসিবাদ শাসকের হত্যা মামলার আসামী হন। তিনি দেশের মানবিক অধিকার হরণ হলে অধিকার প্রতিষ্ঠায় কারো সাথে আপোষ বা রক্তচক্ষুকে ভয় করে নাই। তিনি আরো ২৪’র গনঅভ্যুত্থান নিয়ে বিভ্রান্ত ছড়ানোর কোন সুযোগ নাই। সংখ্যা গরিষ্ঠ ভোটারের রায়ে বিএনপি রাষ্ট্র পরিচালনা করছে। ২৪ এর সকল শর্ত বিএনপি পালন করতে অঙ্গীকার বদ্ধ। তিনি বলেন জনগনের রায়ে দায়িত্ব প্রাপ্ত সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান সবার আগে বাংলাদেশ এটাতে পরিস্কার করেছেন ২৪কে অবহেলিত নয় বাস্তবায়ন করা হবে। তিনি বলেন স্বল্প জনগোষ্ঠী ছাড়া দেশের সকল মানুষ মজলুম আমরা সবাই মিলে ফ্যাসিবাদ রুখে জনগনের সংবিধান অনুযায়ী অধিকার নিশ্চিত করবো। তিনি বলেন ভুলক্রটি হতেই পারে আলোচনার মাধ্যমে সমাধান করতে। সবার শ্রদ্ধীয় এমাজউদ্দীন আহমদ দেশপ্রেমিকদের ঐক্যের মাধ্যমে সমাধানের পথে অগ্রসর হওয়ার কথা বলতেন। মির্জা ফখরুল ইসলাম আলমগীর আরো বলেন আমরা নতুন কোন ফ্যাসিবাদের পূর্ণবাসন হতে দিতে পারি না? আর এই প্রতিরোধে জুলাই আমাদের দিকনির্দেশনা।









