প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ১১:০৪:১৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬ ৩৪ বার পড়া হয়েছে
আমি নির্বাহী প্রকৌশলী ও প্রকল্প পরিচালক রাজীব দাস এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।
আপনারা জানেন যে,আউটার রিং রোড প্রকল্পের কাজের মান পেশাদার পর্যবেক্ষক দ্বারা মূল্যায়ন করা হয়েছে। এছাড়া কাজের মান বুয়েটে পরীক্ষা করা হয়।যে ওয়াক ওয়েটি তৈরি করা হয়েছে সেখানে হাজার হাজার পর্যটক দর্শনার্থী প্রতিনিয়ত ঘুরতে আসছে এবং আনন্দ বিনোদন করছে। কাজের মান অফিসিয়াল ভাবে যেভাবে নির্ধারণ করা হয়েছে ঠিক সেভাবেই সম্পন্ন করা হয়েছে কর্তৃপক্ষ দ্বারা স্বীকৃত।
সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,
বিভিন্ন প্রকল্পের কাজ (রাস্তা নির্মাণ, ব্রিজ, অ্যাপার্টমেন্ট, ড্রেনেজ, ইলেকট্রিক্যাল/মেকানিক্যাল কাজ, পানি সরবরাহ ইত্যাদি) এর দরপত্র অনলাইনে প্রকাশ করা হয়। যেটাকে বলে ইজিপি। এটাতে স্বয়ংক্রিয়ভাবে দরপত্র খোলা হয়, অনলাইন মূল্যায়ন এবং চুক্তি প্রদান হয়।
বর্তমানে ইজিপিতে বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (APP), টেন্ডার ডকুমেন্ট বিক্রি, সিকিউরিটি জমা, অভিযোগ দাখিল ইত্যাদি সবকিছু অনলাইনে হয়। সুতরাং এখানে ব্যক্তির ম্যানুয়াল হস্তক্ষেপের কোন প্রশ্নই আসে না।
আমি ঠিকাদারদের সাথে সিন্ডিকেট তৈরি করে টেন্ডার কারসাজি করেছি যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক সর্বনিম্ন দর দাতাকে কাজ দিয়েছি, যার কারনে কিছু চক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে আমাকে যেখানে যে কাজ দিয়েছেন সেখানে আমি অত্যন্ত সুনামের সাথে কাজ সম্পন্ন করেছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে,২৭৭৯.৩৯ কোটি টাকার প্রকল্পে ৯% কমিশন”যাহা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।
কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত তীব্র প্রতিবাদ জানাই।
অবশেষে বলতে চাই, আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা আমার বিরুদ্ধে অসত্য তথ্য সরবরাহ করেছেন, কোন একদিন হয়তো তাদেরও এরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে, তাই সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।
পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, জাতীয় দৈনিক অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
রাজীব দাস









