যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা
- আপডেট সময় : ১২:১৩:১২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২৬ ৭৮ বার পড়া হয়েছে
Share the post "যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা"
৫ জুলাই ২০২৬: দুর্নীতি দমন কমিশনের (দুদক) মহাপরিচালক পদ থেকে বদলি হয়ে যুব উন্নয়ন অধিদপ্তরের মহাপরিচালক (গ্রেড-১) হিসেবে যোগদান করেছেন জনাব মো. মোতাহার হোসেন টিপু।
সরকারি প্রশাসনে দীর্ঘদিনের অভিজ্ঞ, সৎ ও কর্মক্ষম কর্মকর্তা হিসেবে পরিচিত মোতাহার হোসেন টিপুর এই নিয়োগ যুব উন্নয়ন খাতে নতুন গতি ও স্বচ্ছতা আনবে বলে মনে করছেন সংশ্লিষ্ট মহল। দুদকে দায়িত্ব পালনকালে তিনি অনুসন্ধান ও তদন্তের ক্ষেত্রে স্বচ্ছতা ও দক্ষতার জন্য প্রশংসিত হয়েছিলেন।
যুব উন্নয়ন অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারীরা তাঁকে স্বাগত জানিয়েছেন। অনেকে আশা প্রকাশ করেছেন যে, তাঁর নেতৃত্বে যুব প্রশিক্ষণ, আত্মকর্মসংস্থান, ঋণ বিতরণ ও উদ্যোক্তা উন্নয়ন কর্মসূচিগুলো আরও গতিশীল ও ফলপ্রসূ হবে। বিশেষ করে বেকার যুবক-যুবতীদের দক্ষতা উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে তাঁর অভিজ্ঞতা বড় ভূমিকা রাখবে।
মো. মোতাহার হোসেন টিপু যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের অধীনস্থ এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পালনে সফল হবেন বলে আশাবাদী সকলে। তাঁর নেতৃত্বে যুবশক্তিকে দেশের উন্নয়নের মূল চালিকাশক্তি হিসেবে গড়ে তোলার নতুন সম্ভাবনা তৈরি হয়েছে।









