প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৯:০১:২১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৩ জুন ২০২৬ ৪১ বার পড়া হয়েছে
আমি মোহাম্মদ আরিফ হাসনাত এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে অসত্য মিথ্যা ও বানোয়াট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স এআই ব্যবহার করে এক অজানা অচেনা মহিলার সঙ্গে আমাকে কুরুচিপূর্ণভাবে উপস্থাপন করে যে ভিডিও ও স্থির ছবি প্রকাশ করে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।
প্রকাশিত সংবাদে বলা হয়েছে যে, আমি উক্ত মহিলার সঙ্গে পরকীয়া সম্পর্কে জড়িত আছি যা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। কিছু চক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট এ আই তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। যে মহিলাকে আমি কোনদিন চিনি না কোনদিন জানিও না তাকে দিয়ে কুরুচিপূর্ণ ভিডিও ও স্থিরচিত্র প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় এবং ফৌজদারী অপরাধ ও বটে।
<span;>কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় ও কুরুচিপূর্ণ একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত প্রতিবাদ জানাই।
বিনীত
মোহাম্মদ আরিফ হাসনাত










