প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ১২:৫১:১৫ অপরাহ্ন, সোমবার, ১৫ জুন ২০২৬ ৫০ বার পড়া হয়েছে
আমি প্রায় ১৯ বছর, অর্থাৎ আমার চাকরি জীবনের অর্ধেকেরও বেশি সময় আমি বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ -এর প্রধান কার্যালয়ে দায়িত্ব পালন করেছি। আমার কর্মক্ষেত্র ছিল মূলত সড়ক নিরাপত্তা ও গণসচেতনতা বিষয়ক কার্যক্রম। লাইসেন্স, যানবাহন নিবন্ধন, বদলি, নিয়োগ কিংবা এ ধরনের প্রশাসনিক কার্যক্রমের সঙ্গে আমি কখনো সম্পৃক্ত ছিলাম না। শাখার কাজের পরিধিতে জনসাধারণের সঙ্গে সরাসরি লেনদেন বা কোনো প্রকল্প-সংক্রান্ত আর্থিক কর্মকাণ্ডও ছিল না। সড়ক নিরাপত্তা শাখায় যারা দায়িত্ব পালন করেন, তাদের প্রধান লক্ষ্য থাকে জনসচেতনতা বৃদ্ধি, সেবা প্রদান এবং সড়কে নিরাপত্তা নিশ্চিত করা। ব্যক্তিগত স্বার্থসিদ্ধির কোনো সুযোগ এই শাখার কার্যপরিধিতে কার্যত নেই। যাওয়ার প্রায় দেড় বছর অতিক্রান্ত হলেও এখনো আমার দায়িত্বে থাকা পদটি শূন্য রয়েছে। এটি থেকেই বোঝা যায় যে সড়ক নিরাপত্তা শাখার দায়িত্ব গ্রহণে অনেকের অনাগ্রহ রয়েছে। আমাকে নিয়ে যে অপপ্রচার ও অপসাংবাদিকতা করা হচ্ছে, তা অত্যন্ত দুঃখজনক এবং নিন্দনীয়। এ ধরনের ভিত্তিহীন প্রচারণার প্রতি আমার গভীর ঘৃণা ও তীব্র প্রতিবাদ রয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, এর পেছনে একটি স্বার্থান্বেষী মহলের প্রত্যক্ষ বা পরোক্ষ ইন্ধন কাজ করছে। চাকরি জীবনের বিভিন্ন সময়েও এই মহল আমাকে ক্ষতিগ্রস্ত করার চেষ্টা করেছে; কিন্তু মহান আল্লাহর অশেষ রহমতে তারা কখনো সফল হতে পারে নি।
আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, বিভিন্ন পত্রিকায় অনলাইনে ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।










