জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবীণ ও কর্মহত সাংবাদিক পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী গঠিত হলো নতুন কমিটি
- আপডেট সময় : ১১:০৭:৫৬ পূর্বাহ্ন, রবিবার, ২৫ জানুয়ারী ২০২৬ ১৯৮ বার পড়া হয়েছে
Share the post "জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবীণ ও কর্মহত সাংবাদিক পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিকী গঠিত হলো নতুন কমিটি"
২৫ জানুয়ারি রবিবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ প্রবীণ ও কর্মহত সাংবাদিক পরিষদের ৬ষ্ট প্রতিষ্ঠা বার্ষিক নতুন কমিটি আগামী ২বছরের জন্যে গঠিত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি বীরমুক্তিযোদ্ধা এ,কে,এম করম আলী। সভায় প্রধান অতিথির আসন অলংকৃত করেন বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন( বিএফইউজে)’র সভাপতি ওবায়দুর রহমান শাহীন,বিশেষ অতিথি ঐত্যবাহি ঢাকা সাংবাদিক ইউনিয়ন(ডিইউজে)’র সভাপতি মোঃশহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃখুরশীদ আলম,বিএফইউজে এর প্রচার সম্পাদক আব্দুল বারী। সভায় বক্তরা বলেন আমলাতান্ত্রিক জটিলতা কাটিয়ে ওঠে অবিলম্বে সাংবাদিকদের বয়স্ক ভাতা,আবাসনের জন্যে জায়গা বরাদ্দ, বয়স্ক সাংবাদিকদের চিকিৎসা ভাতা প্রদান করতে ফেব্রয়ারী২৬ এর আগে গেজেট পাশ করতে হবে। সভায় বক্তরা বলেন ৩০ লক্ষ রাষ্ট্রের কর্মচারীদের নতুন পে-স্কেল এর ঘোষনার যে সাজেশন দেওয়া হয়েছে তা বাস্তবায়ন করলে জনজীবন অতিষ্ঠ হয়ে পরবে। প্রধান অতিথি ওবায়দুর রহমান শাহীন বলেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান আর দেশনেত্রী বেগম খালেদা জিয়া সাংবাদিকদের জন্যে মিরপুর এ জমি বরাদ্ধ দিয়ে সংবাদ কর্মীদের রাষ্ট্রের চতুর্থত্ব স্তম্ভভ হিসাবে মুল্যায়ন করেছেন। তিনি বলেন সাংবাদিকদের বয়স্ক ভাতা চিকিৎসা খরচ মিটানো ও জায়গা বরাদ্দের গেজেট জানুয়ারী মধ্যে করতে হবে। তিনি বলেন তা না হলে সাংবাদিকরা রাজপথে শুয়ে পড়তে বাধ্য হবে। ওবায়দুর রহমান শাহীন বলেন অন্তর্বতিকালীন সরকারের প্রধান উপদেষ্টা ও তথ্য সম্প্রচার উপদেষ্টা সাংবাদিক সমাজকে আমলাতান্ত্রিক জটিলতা থেকে মুক্ত করে ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবেন। তিনি আশ্বস্ত করেন সাংবাদিকদের আত্মমর্যাদা ও অধিকার আদায়ে বিএফইউজে ও ডিইউজে সব সময় সাথে থাকবে।মোঃশহিদুল ইসলাম নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানান তিনি বলেন সাংবাদিকদের স্বার্থে ডিইউজে সব ছিলো ভবিষ্যৎ এও থাকবে। মোঃখুরশীদ আলম বলেন সরকারী চাকুরীর সর্বশেষ বয়স হলো ৬২ বছর প্রবীন ও কর্মহত সাংবাদিক কল্যাণ পরিষদ এর সাংবাদিক স্বারি সংশ্লিষ্ট আনন্দোনে ডিইউজে অতিতে ছিলো ভবিষ্যৎ এ থাকবে। সভাপরিচালনা করেন সাধারণ সম্পাদক শিকদার আব্দুস সালাম, আয়ব্যয়ের হিসাবদেন কোষাধ্যক্ষ ক,এম,আব্দল মজিদ।









