সংবাদ শিরোনাম :
পরিবর্তন
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
- আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২০৩ বার পড়া হয়েছে
তাং– ২৩/১/২০২৫
আমি দেখি দূরের প্রলয়,
শুনি মহাশূন্যের গান;
এই বিশাল পাহাড়ের শিরে
খুঁজে পাই বিশালতার টান।
আমি খুঁজি খোলা আকাশের কাছে
সাদা মেঘে ক্লান্ত দুপুর,
কনকনে শীতে সরিষা-ফুলে
পূর্ব দিগন্তে রক্তিম ভোর।
আমি খুঁজি মুক্ত বাতাসের গন্ধ,
পাহাড়–পর্বত–সমুদ্রজল;
বয়ে যায় নিঃশ্বাসের ভেতর
শান্ত, নিবিড়, চঞ্চল।
আমি খুঁজি খোলা উঠানে দুলার গন্ধ,
ঝারি-সাঁরি বাউলের গান;
দলে দলে মানুষের অন্তরে
জাগ্রত হোক আল-কোরআন।
আমি খুঁজি পৃথিবীতে এক সীমান্ত,
হিংসা-ক্রোধ ভুলে যত কাটাতার;
উপরে ফেলো ক্ষমতার চাবি—
পৃথিবী হোক আমাদের সবার।










