সংবাদ শিরোনাম :
অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন শুভেচ্ছা বিজ্ঞাপন

বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর (৪২) বিজিবি র প্রেস বিজ্ঞপ্তি

মোছাঃ তাহেরা খাতুনঃ  বিশেষ সংবাদদাতা
  • আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬ ৪৬৭ বার পড়া হয়েছে

বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট বিজিবি। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে বলে জানাগেছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোপন সংবাদ ভিত্তিতে গত ৩১ ডিসেম্বর ২০২৫, রাত ১০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ চাপসা বিওপি’র বিজিবি একটি টহল দল চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানে ঠাকুরগাঁও জেলার হরিপুর উপজেলা সীমান্ত পিলার ৩৪৬/২-এস থেকে আনুমানিক ৮০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে গ্রাম গোপালপুর এলাকা হতে ০১ জন আসামীসহ ০১ লিটার দেশীয় মদ, ০১টি মোটরসাইকেল, ০২টি মোবাইল ফোন এবং ০১টি হেডফোন আটক করতে সক্ষম হয় মর্মে জানাযায় । মাদকদ্রব্য, মোটর সাইকেল ও অন্যান্য মালামালের মূল্য প্রায় ২,০৭,৯০০/- (দুই লক্ষ সাত হাজার নয়শত) টাকা। আটক আসামী মোঃ মাহফুজ (২২), পিতা- কামাল হোসেন, গ্রাম-আমবাড়ী, পোস্ট-হরিপুর, থানা-হরিপুর, জেলা-ঠাকুরগাঁও’কে দেশীয় মদ, মোটর সাইকেল ও অন্যান্য মালামালসহ পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য ঠাকুরগাঁও জেলার হরিপুর থানায় পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

অদ্য ০১ জানুয়ারি ২০২৬, রাত ০৪৩০ ঘটিকায়, দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) র অধীনস্থ কিশোরীগঞ্জ বিওপি র দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৩৩০/৭-এস হতে আনুমানিক ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে দিনাজপুর জেলার বিরল উপজেলা ঠনঠোনিয়া সীমান্তবর্তী এলাকা হতে বাংলাদেশ থেকে অবৈধভাবে ভারতে পারাপারের সময় বিজিবি কর্তৃক সন্তোষ (২৫), পিতা-শ্রী বিষান, গ্রাম-রঘুনাথপুর, পোষ্ট-পীরগঞ্জ, থানা-পীরগঞ্জ, জেলা-ঠাকুরগাঁও’কে আটক করা হয়েছে মর্মে জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি । আটককৃত ব্যক্তিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দিনাজপুর জেলার বিরল থানার পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

দিনাজপুর (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানিয়েছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ভবিষ্যতেও এ ধরনের মাদক ও চোরাচালান বিরোধী অভিযান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার রোধে অভিযান অব্যাহত রাখবে।

ট্যাগস :

বর্ডার গার্ড বাংলাদেশ দিনাজপুর (৪২) বিজিবি র প্রেস বিজ্ঞপ্তি

আপডেট সময় : ০১:০৯:৫১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১ জানুয়ারী ২০২৬