সংবাদ শিরোনাম :
অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন শুভেচ্ছা বিজ্ঞাপন

বৃষ্টি ভেজা শৈশব

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫ ৪০৫ বার পড়া হয়েছে

ঘন কালো মেঘের সাঁড়িতে রুপালী বৃষ্টির শব্দে
যখন ঘুম ভাঙ্গলো-তখন-বিশাল পৃথিবী
অন্ধকারে লুকিয়ে গেছে নিরবতায়,
চারদিকে শালিকের শব্দ নেই
সবুজ ঘাসের উপর দুলো নেই
ব্যস্ত শহরের ক্লান্তি নেই,
ঠান্ডা বাতাসে ভেসে আসে কেবল পুরোনো মাটির গন্ধ
কোলাহল-স্নিগ্ধতার পরশে থমকে গেছে পুরো শহর।

ফিরে যাই শৈশবের মাঠে,ক্লান্ত বিকেলে
ছুটে চলা দূরে বহু দূরের পথে
বৈরী-হাওয়া,বজ্রপাত, মট মট শব্দ আমের ডালে
কাঁদা পথ ধরে-তবু-হেটে চলছি
আমরা কয়েক জন ভিজবো বলে বৃষ্টি স্নানে।

বৃষ্টি ঝরছেই,
আমাদের-হৈ হৈল্লো অশান্ত আত্মায় মিশে গেছে
পারুলী খাল ভরে গেছে ঘোলাটে জলে
ডুপ সাঁতারে ভেসে বেরাই আমরা কজন
দুপুর পেরিয়ে বৈকালের পথে-তবু-ভাসি
তৃপ্ত বাদলে ,আমরা বালকের দলে।

আবারো ভিজতে ইচ্ছে করে-বৃষ্টি ফোটায়
কাঁদা জল গায়ে মেখে দেখতে ইচ্ছে করে
আমার শৈশবের আত্মা খুজে পাই কিনা,
খুজে পাইকিনা বৃষ্টির শব্দ ,একটি বৃষ্টির সকাল।

ট্যাগস :

বৃষ্টি ভেজা শৈশব

আপডেট সময় : ০৩:৩৫:৪৬ অপরাহ্ন, শনিবার, ৯ অগাস্ট ২০২৫

ঘন কালো মেঘের সাঁড়িতে রুপালী বৃষ্টির শব্দে
যখন ঘুম ভাঙ্গলো-তখন-বিশাল পৃথিবী
অন্ধকারে লুকিয়ে গেছে নিরবতায়,
চারদিকে শালিকের শব্দ নেই
সবুজ ঘাসের উপর দুলো নেই
ব্যস্ত শহরের ক্লান্তি নেই,
ঠান্ডা বাতাসে ভেসে আসে কেবল পুরোনো মাটির গন্ধ
কোলাহল-স্নিগ্ধতার পরশে থমকে গেছে পুরো শহর।

ফিরে যাই শৈশবের মাঠে,ক্লান্ত বিকেলে
ছুটে চলা দূরে বহু দূরের পথে
বৈরী-হাওয়া,বজ্রপাত, মট মট শব্দ আমের ডালে
কাঁদা পথ ধরে-তবু-হেটে চলছি
আমরা কয়েক জন ভিজবো বলে বৃষ্টি স্নানে।

বৃষ্টি ঝরছেই,
আমাদের-হৈ হৈল্লো অশান্ত আত্মায় মিশে গেছে
পারুলী খাল ভরে গেছে ঘোলাটে জলে
ডুপ সাঁতারে ভেসে বেরাই আমরা কজন
দুপুর পেরিয়ে বৈকালের পথে-তবু-ভাসি
তৃপ্ত বাদলে ,আমরা বালকের দলে।

আবারো ভিজতে ইচ্ছে করে-বৃষ্টি ফোটায়
কাঁদা জল গায়ে মেখে দেখতে ইচ্ছে করে
আমার শৈশবের আত্মা খুজে পাই কিনা,
খুজে পাইকিনা বৃষ্টির শব্দ ,একটি বৃষ্টির সকাল।