কিছুতেই থামছে না বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা
- আপডেট সময় : ১০:১৩:৪৪ পূর্বাহ্ন, শনিবার, ২৬ অক্টোবর ২০২৪ ৩৪৮ বার পড়া হয়েছে
Share the post "কিছুতেই থামছে না বাংলাদেশ নিয়ে ভারতীয় মিডিয়ার প্রপাগান্ডা"
এমদাদুল হক মিলন
ভারতীয় প্রপাগান্ডার অন্যতমমেশিন নামে পরিচিত রিপাবলিক বাংলা দিপঞ্জন চক্রবর্তী এবার বাংলাদেশের সেনাপ্রধান কে নিয়ে বিভিন্ন প্রপাগান্ডা ছড়াচ্ছে। সূত্র, বিশ্বস্ত সূত্রের নামে বায়বীয় সোর্স ব্যবহার করে প্রধান উপদেষ্টা সেনাপ্রধান কে অব্যহতি দিচ্ছে এমন খবর চাউর করছে। যার আদো কোন ভিত্তি নেই। কিছুদিন আগে রয়টার্সকে দেয়া এক সাক্ষাৎকারে সেনাপ্রধান বলেছিলেন,যে কিছুর বিনিময়েই হোক তিনি অন্তর্বর্তী সরকারের সাথে শেষ পর্যন্ত থাকতে চান এবং সমস্ত সহযোগিতা দিয়ে যাবেন। মূলত তখন থেকেই ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়ার মাথা খারাপ হয়ে যায়। তারা চাইছিল অন্তর্বর্তী সরকার ও সেনাবাহিনীর মধ্যে অবিশ্বাসের জায়গা তৈরি করে অস্থিতিশীল করে পতিত ফ্যাসিস্ট আওয়ামীলীগকে আবারো এদেশের রাজনীতীতে পুনঃপ্রতিষ্ঠা করা। এসব ভারতীয় প্রোপাগান্ডা মিডিয়া খেয়ে না খেয়ে বাংলাদেশেকে অস্থিতিশীল করতে আদাজল খেয়ে মাঠে নেমেছে। তাদের এখনো বুঝতে পারছে না যে, পতিত স্বৈরাচার আওয়ামীলীগ প্রশ্নে পুরো বাংলাদেশ মিনিটেই এক হয়ে যায়।









