প্রকাশিত সংবাদের প্রতিবাদ

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬ ৩৬ বার পড়া হয়েছে

আমি ড. মোঃ শফিউল ইসলাম এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা,অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে বিভিন্ন শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করছে, ফলে সরকারের গুরুত্বপূর্ণ গণপূর্ত মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।

প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে,সরকারি বাসভবনের সংস্কার ও রক্ষণাবেক্ষণের প্রায় ৮ কোটি টাকার কাজ নিয়ে অনিয়মের অভিযোগ, কাজ যথাযথভাবে না করে বিল উত্তোলনের অভিযোগ,সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজে আর্থিক অনিয়ম, টেন্ডার কারসাজি ও দুর্নীতির অভিযোগ। এই অভিযোগগুলোর কোন সত্যতা পাওয়া যায় নাই।এ সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বানোয়াট ও কাল্পনিক। আমি এই মিথ্যা সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।

প্রকাশিত সংবাদ:সুইমিং পুল মেরামত ও রক্ষণাবেক্ষণের টেন্ডার নিয়ে কয়েকজন ঠিকাদারের অভিযোগ, নির্দিষ্ট একটি প্রতিষ্ঠানকে সুবিধা দেওয়া, ২৫ জন নিবন্ধিত ঠিকাদার প্রতিযোগিতা থেকে বাদ পড়ার অভিযোগ। এই ধরনের অভিযোগের প্রমাণ এখন পর্যন্ত কেউ দেখাতে পারে নাই। এই অভিযোগ সম্পূর্ণ মন গড়া অভিযোগ আমি এই মিথ্যা অভিযোগের তীব্র নিন্দা জানাই।কোন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ করা হয়েছে তাহা আমার বোধগম্য নয়। এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক সঠিক ও সৎ পথে দায়িত্ব পালন করে আসছি। যার কারনে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সরকারের আমলে যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি সরকারি নিয়ম নীতি মেনেই অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে,” আউটসোর্সিং জনবল নিয়োগের টেন্ডার জনবল নিয়োগসংক্রান্ত টেন্ডার পূর্বনির্ধারিত/সিন্ডিকেটের মাধ্যমে নিয়োগের অভিযোগ,ঘুষ/কমিশন নেওয়ার অভিযোগ সহ আজগবি সব অভিযোগ যা হাস্যকর। এই আজগুবি সংবাদের তীব্র নিন্দা জানাই।

কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় ও কুরুচিপূর্ণ একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত প্রতিবাদ জানাচ্ছি।সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।

পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত

ড.মোঃ শফিউল ইসলাম

ট্যাগস :

প্রকাশিত সংবাদের প্রতিবাদ

আপডেট সময় : ০৯:১৯:০১ পূর্বাহ্ন, রবিবার, ৩০ অগাস্ট ২০২৬