অনুষ্ঠিত হলো যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন মালিক ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল
- আপডেট সময় : ০২:৫৮:২৩ অপরাহ্ন, সোমবার, ২৭ জুলাই ২০২৬ ১১৫ বার পড়া হয়েছে
Share the post "অনুষ্ঠিত হলো যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন মালিক ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল"
রাজধানী ঢাকার যাত্রাবাড়ী সিটি কর্পোরেশন কর্তৃক নির্মিত ভবনের মিলনায়তনে ২৬ জুলাই রবিবার বিকাল ৫ ঘটিকার সময় যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন মালিক ব্যবসায়ী সমিতি ডি ই এফ ব্লক (স্থায়ী বরাদ্দপ্রাপ্ত) এর উদ্যোগে এক দোয়া মাহফিলের আয়োজন করা হয়।উক্ত অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য বিষয় ছিল “যাত্রাবাড়ী ব্যবসায়ীদের রহমত, বরকত কামনায় দোয়া মাহফিল” । উক্ত দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অত্র অঞ্চলে সকলের সুপরিচিত ও জনপ্রিয় নেতা যাত্রাবাড়ী ঢাকা ৫ আসনের বিএনপি কর্তৃক মনোনীত প্রার্থী উন্নয়নের কান্ডারী সাবেক ভারপ্রাপ্ত মেয়র,ঢাকা সিটি কর্পোরেশন,সিনিয়র যুগ্ন আহবায়ক ঢাকা মহানগর দক্ষিণ বিএনপি জনাব আলহাজ্ব নবী উল্লা নবী। তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন,আপনারা ব্যবসায়ীরা সিটি কর্পোরেশনকে রাজস্ব দিয়ে ব্যবসা করে আসতেছেন,গভমেন্টকে ট্যাক্স দিচ্ছেন ভ্যাট দিচ্ছেন আপনারা স্থায়ী বরাদ্দ প্রাপ্ত, আপনারা দেশের অর্থনীতিতে অবদান রাখছেন, আপনারা যারা ব্যবসায়ী আছেন তারা চাঁদাবাজ মুক্ত পরিবেশে নির্বিঘ্নে ব্যবসা পরিচালনা করবেন। যদি কেউ চাঁদা দাবি করে তাহলে তাকে চিহ্নিত করে আমাকে জানাবেন চাঁদাবাজদের জেলে ঢোকানোর ইতিহাস আমার আছে। শুধু তাই না যারা মাদক ব্যবসায়ী এবং সেবনকারী যদি অত্র এলাকায় পাওয়া যায় তাদেরকেও আইনের আওতায় আনতে হবে। আমাদের পক্ষ থেকে আপনারা সর্বাত্মক সহযোগিতা পাবেন। মার্কেটের পরিবেশ সুন্দর রাখা আপনাদের দায়িত্ব। মার্কেটের সামনে গাড়ি যানবাহন রাখার সুবিধা থাকলে আপনারা ক্রেতা বেশি পাবেন। তার জন্য সামনের অংশটা ইট দিয়ে পাকা করার ব্যবস্থা করতে হবে। সকলের সহযোগিতা থাকলে যাত্রাবাড়ীর এই মার্কেটটি হবে বাংলাদেশের একটি ব্যবসায়িক জোন। উপস্থিত সকলকে ধন্যবাদ জানিয়ে তিনি তার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করেন। পুরো অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন ব্যবসায়ীদের প্রতিনিধি ব্যবসায়ী নেতা উক্ত অনুষ্ঠানের আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী মোহাম্মদ সাইফুর রহমান চৌধুরী সুজন সাহেব। এছাড়া উপস্থিত ছিলেন যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন ব্যবসায়ী মালিক সমবায় সমিতির,(স্থায়ী বরাদ্দপ্রাপ্ত) সম্মানিত সদস্য, সিরাজুল ইসলাম খান আহ্বায়ক শেরে বাংলা নগর থানা বিএনপি , আবুল বাশার ভূইয়া,মোহাম্মদ হানিফ,আব্দুল কুদ্দুস বিএনপি নেতা তেজগাঁও থানা আব্দুর রহমান সাধারণ সম্পাদক তেজগাঁও থানা যুবদল, বদরে আলম।মোহাম্মদ আলী সভাপতি যাত্রাবাড়ী থানা ব্যবসায়ী দল, মোহাম্মদ বকুল সাধারণ সম্পাদক যাত্রাবাড়ী থানা ব্যবসায়ী দল সহ আরো অনেক গণ্যমান্য ব্যবসায়ীগণ। উক্ত অনুষ্ঠানে মাওলানা সাহেব সৎ ব্যবসায়ীদের জন্য মহান আল্লাহ যে সকল নিয়ামত রেখেছে সে বিষয়ে আলোচনা করেন এবং পরিশেষে ব্যবসায়ীদের কল্যাণ কামনায় দোয়া মোনাজাত করেন। অনুষ্ঠান শেষে উপস্থিত সকল ব্যবসায়ীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়।







