পরিবর্তন

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬ ২০৪ বার পড়া হয়েছে

 

তাং– ২৩/১/২০২৫

আমি দেখি দূরের প্রলয়,

শুনি মহাশূন্যের গান;

এই বিশাল পাহাড়ের শিরে

খুঁজে পাই বিশালতার টান।

 

আমি খুঁজি খোলা আকাশের কাছে

সাদা মেঘে ক্লান্ত দুপুর,

কনকনে শীতে সরিষা-ফুলে

পূর্ব দিগন্তে রক্তিম ভোর।

 

আমি খুঁজি মুক্ত বাতাসের গন্ধ,

পাহাড়–পর্বত–সমুদ্রজল;

বয়ে যায় নিঃশ্বাসের ভেতর

শান্ত, নিবিড়, চঞ্চল।

 

আমি খুঁজি খোলা উঠানে দুলার গন্ধ,

ঝারি-সাঁরি বাউলের গান;

দলে দলে মানুষের অন্তরে

জাগ্রত হোক আল-কোরআন।

 

আমি খুঁজি পৃথিবীতে এক সীমান্ত,

হিংসা-ক্রোধ ভুলে যত কাটাতার;

উপরে ফেলো ক্ষমতার চাবি—

পৃথিবী হোক আমাদের সবার।

ট্যাগস :

পরিবর্তন

আপডেট সময় : ০২:০৮:০১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২২ জানুয়ারী ২০২৬

 

তাং– ২৩/১/২০২৫

আমি দেখি দূরের প্রলয়,

শুনি মহাশূন্যের গান;

এই বিশাল পাহাড়ের শিরে

খুঁজে পাই বিশালতার টান।

 

আমি খুঁজি খোলা আকাশের কাছে

সাদা মেঘে ক্লান্ত দুপুর,

কনকনে শীতে সরিষা-ফুলে

পূর্ব দিগন্তে রক্তিম ভোর।

 

আমি খুঁজি মুক্ত বাতাসের গন্ধ,

পাহাড়–পর্বত–সমুদ্রজল;

বয়ে যায় নিঃশ্বাসের ভেতর

শান্ত, নিবিড়, চঞ্চল।

 

আমি খুঁজি খোলা উঠানে দুলার গন্ধ,

ঝারি-সাঁরি বাউলের গান;

দলে দলে মানুষের অন্তরে

জাগ্রত হোক আল-কোরআন।

 

আমি খুঁজি পৃথিবীতে এক সীমান্ত,

হিংসা-ক্রোধ ভুলে যত কাটাতার;

উপরে ফেলো ক্ষমতার চাবি—

পৃথিবী হোক আমাদের সবার।