সংবাদ শিরোনাম :
বিআরটিসির বড় উদ্যোগ: দেশ-বিদেশে কর্মসংস্থানের লক্ষ্যে হাজার হাজার দক্ষ চালক তৈরি অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

মোঃ আল আমিন রাজশাহী প্রতিনিধি
  • আপডেট সময় : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫ ৪০৬ বার পড়া হয়েছে

দেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী সাংবাদিক সংগঠন রাজশাহী প্রেসক্লাবকে সন্ত্রাসী ও চাঁদাবাজদের কবল থেকে রক্ষায় অবিলম্বে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে রাজশাহীর শতাধিক সিনিয়র ও পেশাদার সাংবাদিক জেলা প্রশাসকের কার্যালয়ে স্মারকলিপি দিয়েছেন।

বুধবার (১৯জুন)দুপুরে রাজশাহীর সাংবাদিক সমাজের পক্ষে রাজশাহী প্রেসক্লাবের সভাপতি জনাব সাইদুর রহমান এর নেতৃত্বে এই স্মারকলিপি জেলা প্রশাসক বরাবর হস্তান্তর করা হয়। এ সময় জেলার বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রায় শতাধিক অভিজ্ঞ ও নিরপেক্ষ সাংবাদিক উপস্থিত ছিলেন।

স্মারকলিপিতে বলা হয়, ২০২৪ সালের ৫ আগস্ট চিহ্নিত সন্ত্রাসী ও অবৈধভাবে সাংবাদিক পরিচয়দানকারী নজরুল ইসলাম জুলু সশস্ত্র সঙ্গীদের নিয়ে রাজশাহী প্রেসক্লাবে হামলা চালিয়ে অবৈধভাবে দখল নেয়। হামলার সময় ক্লাবের তালা ভেঙে অস্ত্রের মুখে প্রকৃত সাংবাদিকদের বের করে দিয়ে ক্লাবের ভেতরে থাকা গুরুত্বপূর্ণ নথি, আসবাবপত্র ও আর্থিক সম্পদ লুটপাট করা হয়।

এছাড়া জুলু ও তার অনুসারীরা প্রেসক্লাবকে ঘিরে চাঁদাবাজি, জুয়া ও মামলাবাণিজ্যের মতো অপরাধ কর্মকাণ্ড চালিয়ে যাচ্ছে বলে স্মারকলিপিতে অভিযোগ করা হয়েছে। ফলে প্রকৃত ও পেশাদার সাংবাদিকরা চরম নিরাপত্তাহীনতা ও পেশাগত কাজে হুমকির মুখে পড়েছেন।

স্মারকলিপিতে আরও উল্লেখ করা হয়, রাজশাহী প্রেসক্লাব ১৯৫৪ সালে এমএনএ জননেতা আতাউর রহমান
এর উদ্যোগে প্রতিষ্ঠিত হয়। এটি জাতীয় প্রেসক্লাবের পর দেশের দ্বিতীয় প্রাচীন প্রেসক্লাব হিসেবে পরিচিত। এ ক্লাবটি বহু ঐতিহাসিক গণতান্ত্রিক আন্দোলনের অংশ ছিল এবং বাকস্বাধীনতার পক্ষে সাহসী ভূমিকা রেখেছে।

এ সময় সাংবাদিকেরা বলেন, “আমরা রাজশাহীর সাংবাদিক সমাজ জেলা প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি, যাতে দ্রুত প্রশাসনিক হস্তক্ষেপের মাধ্যমে এই ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে অবৈধ দখলমুক্ত করে প্রকৃত সাংবাদিকদের নিকট ফিরিয়ে দেওয়া হয়।”

উল্লেখ্য, একইসঙ্গে এই স্মারকলিপির কপি বিভাগীয় কমিশনার, পুলিশ কমিশনার, ডিজিএফআই রাজশাহী জেলা শাখা ও র্যাব-৫ এর নিকটও প্রেরণ করা হয়েছে।

সাংবাদিক নেতারা জানান, ইতোমধ্যে দেশের অন্যান্য জেলার মতো (যেমন পঞ্চগড়) প্রশাসনের সক্রিয় উদ্যোগে প্রেসক্লাব দখলমুক্ত হয়েছে। রাজশাহীতেও তেমন দৃষ্টান্ত স্থাপনের মাধ্যমে প্রশাসন সাংবাদিকতা ও গণতন্ত্র রক্ষায় ঐতিহাসিক ভূমিকা রাখতে পারে।

ট্যাগস :

রাজশাহী প্রেসক্লাব অবৈধ দখলমুক্ত করার দাবিতে জেলা প্রশাসকের বরাবর সাংবাদিকদের স্মারকলিপি প্রদান

আপডেট সময় : ১১:০২:৫৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ জুন ২০২৫