কুল চাষ করে কোটিপতি
- আপডেট সময় : ০২:১৩:০৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩১ অক্টোবর ২০২৪ ৪১৮ বার পড়া হয়েছে
নিজস্ব প্রতিনিধি
নরসিংদীর রায়পুর উপজেলার ডৌকা চর আলিয়াবাদ এলাকার মালয়েশিয়া প্রবাসী আল ফারুক ও শামীম ভূঁইয়া নামে দুই বন্ধু ভারত সুন্দরী কাশ্মীরি কুল ও বাওকুলের চাষ করে কোটিপতি বনে গেছেন। দুই বন্ধু পরামর্শ করেন যে দেশে কিভাবে ব্যবসা করা যায় ইউটিউব দেখে কুল চাষের দিকে দুই বন্ধু ঝুকে পড়েন ২ লক্ষ টাকা ব্যয় করে তিন বিঘা জমিতে কুলের চাষ করেন। আবহাওয়া ভালো থাকার কারণে তাদের বাগানে প্রচুর পরিমাণ কুল ধরেছে। তারা আশা করছেন এ বছর বাম্পার ফলন হবে। তারা বলেন, সরকারি পৃষ্ঠপোষকতা ও সহযোগিতা পেলে তারা আরো ব্যাপক পরিমাণে কুল চাষের দিকে ঝুঁকে পড়বেনএবং দেশের অর্থনীতিতে অবদান রাখবেন। পাশাপাশি বেকার যুবকদের প্রশিক্ষণের মাধ্যমে বিভিন্ন কৃষিকাজের দিকে ধাবিত করবেন। এলাকাবাসী বলেন, এই কুল অনেক মিষ্টি ও বড় জাতের। উপজেলা কৃষি অফিসের কর্মকর্তার সঙ্গে সঙ্গে কথা বলে জানা যায় তারা সার্বিকভাবে কৃষকদের সহযোগিতা করবেন এবং পাশে থাকবেন।
















