সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস 

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬ ৭৯ বার পড়া হয়েছে

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হিসেবে নিয়োগ পাওয়ায় জাতীয়তাবাদী মহিলা দলের সভাপতি আফরোজা আব্বাস-কে বিভিন্ন মহল থেকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে।

মঙ্গলবার ১৬ জুন জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে দুই বছরের জন্য তাকে এই নিয়োগ দেওয়া হয়।দীর্ঘ রাজনৈতিক ও সামাজিক কর্মকাণ্ডে সম্পৃক্ত আফরোজা আব্বাস নারীর অধিকার, ক্ষমতায়ন এবং সমাজ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তাঁর নেতৃত্ব, অভিজ্ঞতা ও সাংগঠনিক দক্ষতা জাতীয় মহিলা সংস্থার কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করবে বলে সংশ্লিষ্ট মহলের প্রত্যাশা।

নারী উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, দক্ষতা বৃদ্ধি এবং সমাজে নারীর মর্যাদা প্রতিষ্ঠায় জাতীয় মহিলা সংস্থার কার্যক্রমকে নতুন উচ্চতায় নিয়ে যেতে তিনি গুরুত্বপূর্ণ অবদান রাখবেন বলে আশাবাদ ব্যক্ত করা হয়েছে।

বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ আফরোজা আব্বাসের নতুন দায়িত্ব গ্রহণকে স্বাগত জানিয়ে তাঁর সফলতা কামনা করেছেন। তারা মনে করেন, তাঁর নেতৃত্বে জাতীয় মহিলা সংস্থা দেশের নারীদের কল্যাণ ও ক্ষমতায়নের ক্ষেত্রে আরও কার্যকর ভূমিকা পালন করবে।

নবনিযুক্ত চেয়ারম্যান আফরোজা আব্বাসের সুস্বাস্থ্য, দীর্ঘায়ু ও দায়িত্ব পালনে সর্বাঙ্গীণ সফলতা কামনা করা হয়েছে।

ট্যাগস :

জাতীয় মহিলা সংস্থার চেয়ারম্যান হলেন আফরোজা আব্বাস 

আপডেট সময় : ০৩:১৪:০৩ অপরাহ্ন, মঙ্গলবার, ১৬ জুন ২০২৬