বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন
- আপডেট সময় : ১১:৪৬:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২০ মে ২০২৫ ৩৫৩ বার পড়া হয়েছে
Share the post "বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর আহ্বায়ক কমিটি গঠন"
বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র কর্মকর্তাদের সংগঠন “বিআরটিসি অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন” এর নয় সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। কমিটির সদস্যরা হলেনঃ জনাব মনিরুজ্জামান (বাবু), উপ-মহাব্যবস্থাপক (পিএন্ডএস) আহ্বায়ক, জনাব দেওয়ান আব্দুল মান্নান, উপ-মহাব্যবস্থাপক (অডিট), যুগ্ম-আহ্বায়ক, জনাব মোঃ মাসুদ তালুকদার, সিনিয়র ইন্সট্রাক্টর, সদস্য, জনাব দীপন চাকমা, সিনিয়র ইন্সট্রাক্টর, সদস্য, জনাব ইমাম হোসাইন, ক্রয় কর্মকর্তা, সদস্য, জনাব সহিদ তালুকদার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সদস্য, জনাব মোঃ তোফাজ্জল কবির, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, সদস্য, জনাব মোঃ নাদিম হোসেন, সহকারী পরিযান কর্মকর্তা, সদস্য,মাহমুদ আহমাদ মারুফ, সহকারী পরিযান কর্মকর্তা, সদস্য সচিব।
উল্লেখ্য, এর আগে গত ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিঃ বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।
জনাব মনিরুজ্জামান (বাবু),
উপ-মহাব্যবস্থাপক (পিএন্ডএস)
এবং আহ্বায়ক,বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন।










