সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

চাকুরীর ৩ বছর পূর্তিতেই শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছেন বিআরটিসি’র নবযোগদানকৃতরা

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১২:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪ ৩৯৮ বার পড়া হয়েছে

বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি) তে ২০২২ সালে চাকরিতে যোগদান করা নতুন ৪৫ জন কর্মকর্তা/কর্মচারীসহ ২২০ জনকে মোট ২৭ লক্ষ ৩৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করা হয়েছে। প্রতিষ্ঠানটির চেয়ারম্যান মোঃ তাজুল ইসলামের সভাপতিত্বে বিআরটিসি’র প্রধান কার্যালয়ের সভাকক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে সোমবার (২৫ নভেম্বর) সকাল ১১টায় অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এই ভাতা প্রদান করা হয়।

সরকার ১৯৯৯ সালে শ্রান্তি বিনোদন ভাতা চালু করলেও রাষ্ট্রায়াত্ত প্রতিষ্ঠান বিআরটিসিতে ২০২৩ সাল থেকে বর্তমান চেয়ারম্যানের উদ্যোগে প্রথমবারের মতো এই ভাতা পেয়ে আসছেন সংস্থাটির কর্মকর্তা/কর্মচারীরা। ২০২৩ সাল থেকে অদ্যাবধি ৩,০৫৭ জন কর্মকর্তা/কর্মচারীকে মোট ৪ কোটি ৬১ লক্ষ ৯৬ হাজার টাকা শ্রান্তি বিনোদন ভাতা প্রদান করেছে প্রতিষ্ঠানটি।

নিয়ম অনুযায়ী, সরকারী কর্মচারীরা প্রতি তিন বছর পরপর ১৫ দিনের শ্রান্তি বিনোদন ছুটিসহ এক মাসের মূল বেতনের সমপরিমাণ অর্থ ভাতা হিসেবে পেয়ে থাকেন। বর্তমান চেয়াম্যানের দক্ষ ও সুশৃঙ্খল নেতৃত্বে বিআরটিসির বাস-ট্রাক পরিচালনা, দক্ষ চালক প্রশিক্ষণসহ সার্বিক কর্মকান্ডে গতি ফিরে এসেছে। এর ফলে কর্মকর্তা-কর্মচারীদের প্রতি মাসের ১তারিখে নিয়মিত বেতন-ভাতা নিশ্চিত হয়েছে। একইসঙ্গে দায়িত্বশীল আচরণ ও কাজের প্রতি উৎসাহ যোগাতে বিআরটিসির কর্মকর্তা-কর্মচারীদের শ্রান্তি বিনোদন ভাতা দেয়া হচ্ছে।

২০২১ সালের পর নতুন গাড়ি না থাকা সত্ত্বেও কর্মকর্তা-কর্মচারীদের প্রায় সাড়ে ১২ কোটি টাকা বেতন দেওয়া হচ্ছে। বর্তমানে প্রতিষ্ঠানটিতে কোনো রকম বৈষম্য না থাকায় দলমত নির্বিশেষে কর্মকর্তা/কর্মচারীরা যার যার প্রাপ্য অনুযায়ী সুযোগ-সুবিধা পাচ্ছে।

উল্লেখ্য, গত ৩ সেপ্টেম্বর ২৯৬ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদেরকে সিপিএফ, গ্র্যাচুইটি ও ছুটি নগদায়ন বাবদ ৪৫,০৪,৯৮,৬১.৪৪ টাকা প্রদান হয়। এছাড়াও অসুস্থ ও দুরারোগ্য আক্রান্ত ৫৮ জন কর্মকর্তা-কর্মচারীদেরকে কল্যাণ তহবিল হতে ২১,৫০,০০০ টাকা প্রদান করা হয়।

ট্যাগস :

চাকুরীর ৩ বছর পূর্তিতেই শ্রান্তি বিনোদন ভাতা পাচ্ছেন বিআরটিসি’র নবযোগদানকৃতরা

আপডেট সময় : ১২:০২:৩৪ অপরাহ্ন, সোমবার, ২৫ নভেম্বর ২০২৪