সংবাদ শিরোনাম :
অজপাড়াগাঁ থেকে মতিঝিলের কেন্দ্রীয় কার্যালয়ে, সততা ও দায়িত্বশীলতার মধ্য দিয়ে এগিয়ে যেতে চান ইব্রাহীম খলিল দোয়ারিকা-শিকারপুর সেতুর টোল আদায় সংক্রান্ত ভিত্তিহীন অভিযোগে নির্বাহী প্রকৌশলী মো. নাজমুল ইসলামের নাম জড়ানোর প্রতিবাদ কর অঞ্চল-১২-এর সৎ কর্মচারীর বিরুদ্ধে উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণার তীব্র নিন্দা ও প্রতিবাদ প্রকাশিত সংবাদের প্রতিবাদ শুভেচ্ছা বিজ্ঞাপন প্রকাশিত অভিযোগের প্রতিবাদ: তথ্য যাচাই ছাড়া নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামকে জড়িয়ে সংবাদ প্রকাশ অনভিপ্রেত যে বীররা এই জাতিকে আত্মনির্ভরশীল আর স্বাধীন করেন তারাই এই চার নেতা! নূর-ই-আলমকে ৩৮ মাস (০১.০৯.২৩ হতে ৩০.০৯.২৬)পযর্ন্ত কোন কাজ করতে দেওয়া হয়নি শুভেচ্ছা বিজ্ঞাপন শুভেচ্ছা বিজ্ঞাপন

তথ্য-প্রমাণ ছাড়া অভিযোগ তুলে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে’: নির্বাহী প্রকৌশলী অলিউর রহমান

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬ ৪৮ বার পড়া হয়েছে

জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের নির্বাহী প্রকৌশলী (চলতি দায়িত্ব) মো. অলিউর রহমানকে নিয়ে প্রকাশিত বিভিন্ন অভিযোগের তীব্র প্রতিবাদ জানিয়েছেন তিনি। এক প্রতিবাদলিপিতে তিনি দাবি করেছেন, তাঁকে জড়িয়ে প্রকাশিত প্রতিবেদনে একাধিক বক্তব্য তথ্য-প্রমাণের ভিত্তিতে উপস্থাপন করা হয়নি। এতে তাঁর দীর্ঘদিনের সরকারি চাকরিজীবন, পেশাগত সুনাম ও ব্যক্তিগত ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে।

প্রতিবাদলিপিতে অলিউর রহমান বলেন, তিনি সরকারি কর্মকর্তা হিসেবে সংশ্লিষ্ট আইন, বিধি, দাপ্তরিক আদেশ ও কর্তৃপক্ষের অনুমোদন অনুযায়ী দায়িত্ব পালন করে আসছেন। কোনো ব্যক্তি বা গোষ্ঠীর স্বার্থে প্রভাব খাটানো, অনৈতিক সুবিধা দেওয়া কিংবা দাপ্তরিক সিদ্ধান্তে হস্তক্ষেপ করার অভিযোগ তিনি সরাসরি অস্বীকার করেন।

প্রকাশিত প্রতিবেদনে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের চেয়ারম্যানের ‘আস্থাভাজন’ হিসেবে তাঁকে উপস্থাপন এবং চেয়ারম্যানের দপ্তরে তাঁর নিয়মিত উপস্থিতি ও সরকারি কাজে তাঁর সঙ্গে চলাচলকে বিশেষ প্রভাবের প্রমাণ হিসেবে তুলে ধরার বিষয়েও আপত্তি জানিয়েছেন অলিউর রহমান। তাঁর বক্তব্য, ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে সরকারি প্রয়োজনে যোগাযোগ, বৈঠক বা দাপ্তরিক কাজে অংশগ্রহণ একজন কর্মকর্তার স্বাভাবিক দায়িত্বের অংশ। এটিকে ব্যক্তিগত ঘনিষ্ঠতা কিংবা অনিয়মের প্রমাণ হিসেবে দেখানো যথাযথ নয়।

‘দুদকের মামলার তথ্য সুনির্দিষ্টভাবে প্রকাশ করা হোক’

তাঁর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের মামলায় এজাহারভুক্ত আসামি থাকার যে অভিযোগ প্রকাশিত হয়েছে, প্রতিবাদলিপিতে সেটিরও সুনির্দিষ্ট ব্যাখ্যা দাবি করেছেন অলিউর রহমান। তাঁর বক্তব্য—কোনো মামলা, অনুসন্ধান বা তদন্তের কথা উল্লেখ করা হলে মামলা নম্বর, তারিখ, সংশ্লিষ্ট আদালত, মামলার ধারা এবং সর্বশেষ আইনগত অবস্থাও পাঠকের সামনে তুলে ধরা উচিত।

তিনি বলেন, কোনো অভিযোগ বা মামলার অস্তিত্ব থাকলেও তার চূড়ান্ত আইনগত ফলাফল না আসা পর্যন্ত অভিযোগকে প্রমাণিত অপরাধ হিসেবে উপস্থাপন করা ঠিক নয়। তাঁর বিরুদ্ধে প্রকাশিত বক্তব্যের ক্ষেত্রে সংশ্লিষ্ট সরকারি ও আইনগত নথি যাচাই করার আহ্বান জানান তিনি। পাশাপাশি সংবাদ প্রকাশ এর আগে তার কোন বক্তব্য গ্রহণ করা হয়নি। এই সংবাদ একপেশে এবং অনুমান নির্ভর।

নির্বাহী প্রকৌশলী, প্ল্যানিং-এর চলতি দায়িত্ব পাওয়ার বিষয়েও প্রতিবাদ জানিয়েছেন অলিউর রহমান। তাঁর দাবি, সরকারি প্রতিষ্ঠানে কোনো কর্মকর্তাকে চলতি দায়িত্ব প্রদান সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রশাসনিক সিদ্ধান্তের বিষয়। এ দায়িত্ব পাওয়ার ক্ষেত্রে তাঁর ব্যক্তিগত প্রভাব বা অনৈতিক সুবিধা নেওয়ার অভিযোগ সঠিক নয়।

প্রতিবাদলিপিতে তিনি আরও বলেন, তাঁর বিরুদ্ধে ঘুষ-বাণিজ্য, অবৈধ সুবিধা প্রদান সম্পূর্ণ ভিত্তিহীন বানোয়াট। আমি এই মিথ্যা সংবাদ এর তীব্র প্রতিবাদ জানাই।

বিনীত

মোঃ অলিউর রহমান

ট্যাগস :

তথ্য-প্রমাণ ছাড়া অভিযোগ তুলে ভাবমূর্তি ক্ষুণ্ন করা হয়েছে’: নির্বাহী প্রকৌশলী অলিউর রহমান

আপডেট সময় : ১১:২৮:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬