সংবাদ শিরোনাম :
প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ নতুন ঠিকানায় লবণচরা থানা, জনসেবার আরেকটি মাইলফলক স্পর্শঃ প্রকাশিত সংবাদ এর তীব্র প্রতিবাদ প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ অনুষ্ঠিত হলো যাত্রাবাড়ী পাইকারি কাঁচা বাজার আড়ত ভবন মালিক ব্যবসায়ী সমিতির দোয়া মাহফিল সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন

প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬ ১৬ বার পড়া হয়েছে

আমি পরিচালক (যুগ্মসচিব) মুহাম্মদ ইউসুফ এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে অসত্য  মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে সংবাদ প্রকাশ করেছে যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।

আপনারা জানেন যে, পূর্বে এই প্রতিষ্ঠান পুরোটাই সিন্ডিকেটের দখলে ছিল। আমি দায়িত্ব নেওয়ার পর থেকে সিন্ডিকেটের বিপরীতে অবস্থান নেওয়াতে কিছু স্বার্থান্বেষী সিন্ডিকেট ভুক্ত ব্যক্তি ও প্রতিষ্ঠান আমার বিরুদ্ধে মিথ্যা ও বানোয়াট তথ্য ছড়ানো শুরু করে এবং সাংবাদিকদের ভুল বুঝিয়ে আমাকে সাইবার ও অনলাইন ব্ল্যাকমেইল করা শুরু করে। যেটাতে আমি মোটেও বিচলিত হইনি। আমার সততা নিষ্ঠা দূরদর্শিতা ও পরিশ্রমের মাধ্যমে প্রতিষ্ঠানকে সর্বদা দুর্নীতিমুক্ত রাখতে চাই। ইতমধ্যে সরকারি অর্থ অপচয় রোধ করে আমি এবং আমার প্রতিষ্ঠান প্রশংসিত হয়েছি।

সকলের জ্ঞাতার্থে জানাচ্ছি যে,বিভিন্ন টেন্ডারের বিষয়ে আমাকে অভিযুক্ত করা হয়েছে আপনারা জানেন যে, দরপত্র অনলাইনে প্রকাশ করা হয়। যেটাকে বলে ইজিপি। এটাতে স্বয়ংক্রিয়ভাবে দরপত্র খোলা হয়, অনলাইন মূল্যায়ন এবং চুক্তি প্রদান হয়।

বর্তমানে ইজিপিতে বার্ষিক প্রকিউরমেন্ট প্ল্যান (APP), টেন্ডার ডকুমেন্ট বিক্রি, সিকিউরিটি জমা, অভিযোগ দাখিল ইত্যাদি সবকিছু অনলাইনে হয়। সুতরাং এখানে ব্যক্তির ম্যানুয়াল হস্তক্ষেপের কোন প্রশ্নই আসে না।

প্রকাশিত সংবাদে আমাকে ফ্যাসিবাদীর আজ্ঞাবহ বলা হয়েছে, আমি বলতে চাই যে সরকার ক্ষমতায় আসবে আমরা সেই সরকারের আজ্ঞাবহ। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক দায়িত্ব পালন করার কারনে কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত হয়ে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যেখানে আমাকে যে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি অত্যন্ত সুনামের সাথে আমার দায়িত্ব সম্পন্ন করেছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।

প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে, বিভিন্ন ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে চুক্তি করে কোটি কোটি টাকার কারসাজি তাদের কাজ পাইয়ে দেওয়া বিপরীতে কমিশনের কথা বলা হয়েছে”যাহা সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।

কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত তীব্র প্রতিবাদ জানাই।

অবশেষে বলতে চাই, আমাকে সামাজিক ও মানসিকভাবে হেয় প্রতিপন্ন করার জন্য যারা আমার বিরুদ্ধে অসত্য তথ্য সরবরাহ করেছেন, কোন একদিন হয়তো তাদেরও এরকম বিব্রতকর পরিস্থিতি হতে পারে, তাই সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা এবং তার ব্যক্তিগত ছবি ব্যবহার করা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।

পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, জাতীয় দৈনিক পত্রিকা অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

বিনীত

মোহাম্মদ ইউসুফ (যুগ্মসচিব)

ট্যাগস :

প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ

আপডেট সময় : ১১:৫০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ জুলাই ২০২৬