প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:৩৬:৫৮ পূর্বাহ্ন, শনিবার, ১৬ মে ২০২৬ ৪৫ বার পড়া হয়েছে
প্রকাশিত সংবাদের প্রতিবাদ
আমি মোঃ জাহাঙ্গীর আলম নির্বাহী প্রকৌশলী এই মর্মে অবহিত করছি যে, গত কিছুদিন যাবত আমার নামে কে বা কাহারা মিথ্যা ও বিভ্রান্তিমূলক তথ্য দিয়ে সম্মানিত সাংবাদিকবৃন্দদের দিয়ে দৈনিক সংবাদপত্র ও অনলাইন পত্রিকায় মুখরোচক ও কুরুচিপূর্ণ শিরোনাম দিয়ে মিথ্যা ও প্রোপাগান্ডামূলক ভুয়া সংবাদ পরিবেশন করে যাচ্ছে যা আমার নজরে এসেছে। আমি প্রকাশিত এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
সংবাদে বলা হয়েছে আমি বেতন বহির্ভূত শত শত কোটি টাকার সম্পদ করেছি যা সম্পূর্ণ মিথ্যা ও বিভ্রান্তিকর। আমি উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই।প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি সিন্ডিকেট পরিচালনা করি অথচ আমি সরকারি নিয়ম-নীতি মেনেই সকল কাজ সম্পন্ন করি। সিন্ডিকেটের সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই।আমি এই ভুয়া সংবাদের তীব্র নিন্দা জানাই। আমার বিরুদ্ধে সংবাদে প্রকাশ করা হয়েছে, আমি আওয়ামী লীগ পন্থী অথচ আওয়ামী লীগ শাসনামলে আমাকে বিএনপিপন্থী বলে আমাকে বিভিন্ন ভাবে হয়রানি করা হয়েছে। আমি আওয়ামীপন্থী এটি সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট আমি এই সংবাদের তীব্র বিরোধিতা করছি। প্রকাশিত সংবাদে প্রকাশ করা হয়েছে আমি শত শত কোটি টাকা আত্মসাৎ করেছি অথচ আমি সরকারি বেতন ভাতার বাইরে অতিরিক্ত কোন অর্থ অর্জন করি নাই। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র নিন্দা জানাই। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি অবৈধ নিয়োগের মাধ্যমে চাকরিতে জয়েন করেছি অথচ আমার সম্মানিত কর্তৃপক্ষ আমার বিষয়ে স্বচ্ছ ও অবগত। আমি উক্ত মিথ্যা সংবাদের তীব্র বিরোধিতা করছি। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, আমি অনৈতিকভাবে পদোন্নতি পেয়েছি অথচ আমি আমার সততা ও পরিশ্রমের মাধ্যমে যথাযথ কর্তৃপক্ষের মাধ্যমে পদোন্নতি পেয়ে নির্বাহী প্রকৌশলী পদ অর্জন করেছি। কারো দয়া দাক্ষিণে আমি এই পদ অর্জন করি নাই ।আমি প্রকাশিত উক্ত সংবাদের তীব্র প্রতিবাদ জানাই। প্রকাশিত সংবাদে বলা হয়েছে, বিভিন্ন সংস্থার তদন্ত করা সত্ত্বেও আমি কিভাবে কার্যক্রম চালিয়ে যাচ্ছি। আমি বলতে চাই, আমি আমার কর্তৃপক্ষের নির্দেশে আমার কার্যক্রম পরিচালনা করছি যথাযথ তদন্ত সংস্থা তাদের নিরপেক্ষ তদন্ত চালিয়ে যাচ্ছে। ইনশাল্লাহ আমি নির্দোষ প্রমাণিত হব। আমি প্রকাশিত উক্ত মিথ্যা ও বানোয়াট সংবাদের তীব্র নিন্দা জানাই। এছাড়া পত্রিকার প্রকাশিত সংবদে বলা হয়েছে, আমি বিদেশে বহু অর্থ পাচার করেছি। এই সংবাদ সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট ,আমি এই সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
পরিশেষে বলতে চাই কিছু কুচক্রী মহল আমার বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। সম্মানিত সাংবাদিক বন্ধুদের বিনীতভাবে অনুরোধ করছি এই ধরনের মিথ্যা প্রোপাগান্ডা মূলক সংবাদ পরিবেশন না করার জন্য। আমি প্রকাশিত সকল মিথ্যা সাংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
মোঃ জাহাঙ্গীর আলম
নির্বাহী প্রকৌশলী








