প্রকাশিত সংবাদের প্রতিবাদ
- আপডেট সময় : ১০:৩৮:১১ পূর্বাহ্ন, বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ২২ বার পড়া হয়েছে
সম্প্রতি কিছু জাতীয় দৈনিক পত্রিকা,অনলাইন পত্রিকা,অনলাইন নিউজ পোর্টাল,ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত ‘ কোটি টাকার প্রকল্পে আনোয়ার হোসেন সিকদারের রাজত্ব” শীর্ষক সংবাদটি আমার দৃষ্টিগোচর হয়েছে। উক্ত প্রতিবেদনে আমাকে জড়িয়ে যেসব অভিযোগ উপস্থাপন করা হয়েছে, তা সঠিক তথ্য, প্রকল্পের কারিগরি বাস্তবতা এবং প্রশাসনিক প্রক্রিয়ার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। প্রতিবেদনটি একপাক্ষিক, অনুমাননির্ভর এবং আমার দীর্ঘদিনের পেশাগত সুনাম ক্ষুণ্ন করার মতো বিভ্রান্তিকর তথ্যের সমন্বয়ে তৈরি করা হয়েছে। আমি মো. আনোয়ার হোসেন সিকদার জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরে দীর্ঘদিন যাবৎ অত্যন্ত সুনামের সহিত সকল দায়িত্ব পালন করে আসছি। কে বা কাহারা আমার প্রতি ঈর্ষান্বিত হয়ে সাংবাদিকদের ভুল তথ্য দিয়ে আমার বিরুদ্ধে প্রতিবেদন প্রকাশ করা হয়েছে যার সাথে আমি কোন প্রকারেই সম্পৃক্ত নই। প্রতিবেদনটি বানোয়াট, মিথ্যা, অপপ্রচার ও প্রোপাগান্ডায় ভরা। আমি এই মিথ্যা সংবাদের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
বিনীত
মোঃ আনোয়ার হোসেন সিকদার







