বৈশাখী মেলা

প্রতিনিধির নাম
  • আপডেট সময় : ০৫:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬ ৮২ বার পড়া হয়েছে

বৈশাখী মেলা
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
তাং-১২/৪/২০২৬

চৈত্র শেষে
আসে হাওয়ায় বৈশাখ ডাকে দোল
নতুন রঙে জাগে প্রাণ,
বাজে আনন্দের ঢোল।

বাংলার বুকে হাসির ঢেউ
নব দিনের গান!
প্রকৃতির এই উৎসবে
মাতে সারা জনমান

গ্রাম শহরে বসে মেলা!
রঙিন সাজের ছোঁয়া
পুতুল নাচে, বাঁশির সুরে
মন ভেসে যায় কোথায়!

ঢোল-তবলার তালে তালে
নাচে কিশোর দল,
আনন্দে ভরে ওঠে মাঠ
হাসিতে টলমল!

নদীর ধারে বটের তলে
বাউলের একতারা
তার সুরে হারায় মন,
ডাকে অন্তর সাড়া।

বাতাসা আর মিষ্টি-মিঠাই,
সন্দেশ রসাল স্বাদ,
খেতে খেতে ভুলে যায় প্রাণ
সকল দিনের বিষাদ।

কাঁচা আমের টক গন্ধে
ভরে ওঠে মেলা!
শিশুরা সব খেলায় মাতে
নেই তো কোনো বেলা!

ঘুরে ঘুরে সময় যায়
স্মৃতি হয় অমলিন
বৈশাখী এই মেলা যেন
বাংলার হয় চিরদিন।

এই মেলা
আমার, তোমার,
প্রাণে মাখা আনন্দ
এই মেলা বাংলা গানের
নৃত্য তালে জীবন্ত।

ট্যাগস :

বৈশাখী মেলা

আপডেট সময় : ০৫:০০:১৪ পূর্বাহ্ন, রবিবার, ১২ এপ্রিল ২০২৬

বৈশাখী মেলা
মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
তাং-১২/৪/২০২৬

চৈত্র শেষে
আসে হাওয়ায় বৈশাখ ডাকে দোল
নতুন রঙে জাগে প্রাণ,
বাজে আনন্দের ঢোল।

বাংলার বুকে হাসির ঢেউ
নব দিনের গান!
প্রকৃতির এই উৎসবে
মাতে সারা জনমান

গ্রাম শহরে বসে মেলা!
রঙিন সাজের ছোঁয়া
পুতুল নাচে, বাঁশির সুরে
মন ভেসে যায় কোথায়!

ঢোল-তবলার তালে তালে
নাচে কিশোর দল,
আনন্দে ভরে ওঠে মাঠ
হাসিতে টলমল!

নদীর ধারে বটের তলে
বাউলের একতারা
তার সুরে হারায় মন,
ডাকে অন্তর সাড়া।

বাতাসা আর মিষ্টি-মিঠাই,
সন্দেশ রসাল স্বাদ,
খেতে খেতে ভুলে যায় প্রাণ
সকল দিনের বিষাদ।

কাঁচা আমের টক গন্ধে
ভরে ওঠে মেলা!
শিশুরা সব খেলায় মাতে
নেই তো কোনো বেলা!

ঘুরে ঘুরে সময় যায়
স্মৃতি হয় অমলিন
বৈশাখী এই মেলা যেন
বাংলার হয় চিরদিন।

এই মেলা
আমার, তোমার,
প্রাণে মাখা আনন্দ
এই মেলা বাংলা গানের
নৃত্য তালে জীবন্ত।