প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ
- আপডেট সময় : ০৩:২০:৩৬ অপরাহ্ন, শনিবার, ২৯ অগাস্ট ২০২৬ ৩২ বার পড়া হয়েছে
আমি মোঃ ফয়সাল আলম এই মর্মে জানাচ্ছি যে, কে বা কারা আমার বিরুদ্ধে সত্ব প্রণোদিত হয়ে দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকা,অনলাইন পত্রিকা ও সামাজিক যোগাযোগ মাধ্যমে উদ্দেশ্য প্রণোদিতভাবে অসত্য মিথ্যা ও বানোয়াট তথ্য দিয়ে সাংবাদিক বন্ধুদের ভুল বুঝিয়ে বিভিন্ন শিরোনাম দিয়ে সংবাদ প্রকাশ করছে ফলে সরকারের গুরুত্বপূর্ণ গণপূর্ত মন্ত্রণালয়ের ভাবমূর্তি ক্ষুন্ন হয়েছে।আমার বিরুদ্ধে এই ধরনের মিথ্যা অসত্য প্রোপাগান্ডা ছড়ানোর কারণে আমি সামাজিক ও মানসিকভাবে বিপর্যস্ত হয়ে পড়েছি। অতি উৎসাহী হয়ে এই ধরনের মিথ্যা সংবাদ প্রকাশ না করার জন্য প্রিয় সাংবাদিক ভাইদের প্রতি আমি সনির্বন্ধ বিনীত অনুরোধ জানাই।
প্রকাশিত সংবাদে উল্লেখ করা হয়েছে যে,খান বিল্ডার্স ও খান ট্রেডার্স কে নিয়ম বহির্ভূতভাবে কাজ দেওয়া হয়েছে।মডেল মসজিদ, দুদক ভবন, আনসার ভবন, বরিশাল মেরিন একাডেমি, বঙ্গবন্ধু নভোথিয়েটার, ক্যান্সার হাসপাতাল, বিটাক, তালতলী মডেল মসজিদ, টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কলেজ, বিমানবন্দর থানা ভবন, শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের উন্নয়নে অনিয়ম সহ বিভিন্ন অপতথ্য ছড়ানো হয়েছে,যা সম্পূর্ণ মিথ্যা ও বানোয়াট। যাবতীয় নিয়ম-নীতি মেনেই সকল কাজ করা হয়েছে।
প্রকাশিত সংবাদ:আওয়ামী লীগের প্রভাবশালী নেতা আমির হোসেন আমুর ঘনিষ্ঠ (“পালিত পুত্র”)নৌকার ব্যাজ ধারণ করা সহ বিভিন্ন গুরুতর অভিযোগ করা হয়েছে, কোন উদ্দেশ্যে আমার বিরুদ্ধে এ সকল অভিযোগ করা হয়েছে তাহা আমার বোধগম্য নয়।এই সকল অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি সরকারি নিয়ম-নীতি ও কর্তৃপক্ষের আদেশ মোতাবেক সঠিক ও সৎ পথে দায়িত্ব পালন করে আসছি। যার কারনে কিছু চক্রী মহল আমার বিরুদ্ধে ঈর্ষান্বিত অসৎ উদ্দেশ্যে মিথ্যা ও বানোয়াট তথ্য প্রিয় সাংবাদিক ভাইদের সামনে উপস্থাপন করেছে, যার সাথে আমার কোন প্রকার সম্পর্ক নেই। সরকারি নিয়ম নীতি মেনে আমার শ্রদ্ধেয় ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যে সরকারের আমলে যেখানে আমাকে দায়িত্ব দিয়েছেন সেখানে আমি সরকারি নিয়ম নীতি মেনেই অত্যন্ত সুনামের সাথে দায়িত্ব পালন করছি। যেটা আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষ অবহিত আছেন।
প্রকাশিত সংবাদে আরো বলা হয়েছে,”বরিশাল গণপূর্ত বিভাগে দীর্ঘদিন ধরে অনিয়ম, অভিযোগ ও প্রশাসনিক দুর্বলতার কথা বিভিন্ন গণমাধ্যমে এসেছে বার্ষিক ক্রয় পরিকল্পনা (এপিপি) খাতের বিভিন্ন উন্নয়ন প্রকল্পে কাজ সম্পন্ন হওয়ার আগেই বিল পরিশোধ, নিম্নমানের কজ, কিছু ঠিকাদারকে বিশেষ সুবিধা দেওয়া,টেন্ডার বা দরপত্র প্রক্রিয়ায় অনিয়ম ও নির্দিষ্ট কিছু ঠিকাদারকে কাজ পাইয়ে দেওয়া,কোটি টাকার টেন্ডার এ কারসাজি করা,প্রকল্প বাস্তবায়নের গুণগত মান যথাযথভাবে তদারকি করা হয়নি,সরকারি চাকরির আড়ালে গড়ে তুলেছি শতকোটি টাকার ঠিকাদারি প্রতিষ্ঠান।রাজধানী ঢাকা সহ বিভিন্ন নামিদামি স্থানে আমার অবৈধ ফ্ল্যাট প্লট সহ সম্পদ রয়েছে,
আমার বক্তব্য :এই সকল বানোয়াট তথ্য সম্পূর্ণ মিথ্যা ও কল্পনা প্রসূত। আমি আমার কর্মজীবনে কোন অবৈধ পন্থা অবলম্বন করি নাই। আমি এই ধরনের অসত্য সংবাদের তীব্র বিরোধিতা করছি।
কিছু কুচক্রীমহল আমার সুনামে ঈর্ষান্বিত হয়ে একই ধরনের বানোয়াট তথ্য একই কায়দায় ও কুরুচিপূর্ণ একাধিক শিরোনাম দিয়ে অতিরঞ্জিত করে প্রকাশ করেছে যা অত্যন্ত নিন্দনীয় ও মানহানিকর এবং ফৌজদারি অপরাধ ও বটে। এই বানোয়াট সংবাদে আমাকে ব্যক্তিগত ও পারিবারিকভাবে হেয় প্রতিপন্ন করা হয়েছে ।এই ধরনের ভুয়া সংবাদের সাথে আমার ব্যক্তিগত পারিবারিক ও সামাজিক কোন প্রকার বিন্দুমাত্র কোন সম্পর্ক ও সত্যতা নেই। এই ধরনের প্রোপাগান্ডার বিরুদ্ধে আমি ঘৃণার সহিত প্রতিবাদ জানাচ্ছি। আমি মোঃ ফয়সাল আলম সকলের মঙ্গলের জন্য এ ধরনের অসত্য বানোয়াট সংবাদ প্রচারে বিরত থাকার জন্য সবার প্রতি বিনীত অনুরোধ করছি। আইনগতভাবে কোন ব্যক্তি অপরাধী না হলে তাকে অপরাধী বলা এবং ব্যক্তিগত ছবি ব্যবহার করা আইনের দৃষ্টিতে অসামঞ্জস্য এটা সবারই জানা উচিত বলে আমি মনে করি।
পরিশেষে আমি সুস্থ ও সজ্ঞানে জানাচ্ছি যে, দেশের বিভিন্ন জাতীয় দৈনিক পত্রিকায় অনলাইন ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশিত সকল সংবাদে আমার বিরুদ্ধে যত প্রকার মিথ্যা অভিযোগ আনা হয়েছে সে সকল মিথ্যা অভিযোগ বা সংবাদের প্রতি আমি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
বিনীত
মোঃ ফয়সাল আলম






