শূন্যতার বৃষ্টি ফোটা

কবি:মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫ ৩৪৬ বার পড়া হয়েছে

আমি লেখি,নিঃশব্দের জানালা খোলে দূরের কালো মেঘের একাকীত্বের গল্প,
আমি হাত বাড়িয়ে কুড়িয়ে নেই
অসমাপ্তের গল্পের শূন্যতা!
ভেবেছিলাম আমিও মেঘ ধরবো
ভেবেছিলাম আমিও খুঁজে নেবো সব পাওয়ার পূর্ণতা।

জীবনের সব আকাঙ্ক্ষায়
আমি আমারে শূন্য করেছি
শূন্যতা দেখেছি,
খোলা জানালায় ভোরের আলোয়
আমারে প্রতিক্ষণ শূন্যতায় ভাসায়,
তাই সব মায়া-প্রতিচ্ছবি ছুড়ে ফেলেছি
খোলা আকাশের মুক্ত বাতাসে।

এখন কত বেলায় আমাদের সকাল হয়
সন্ধ্যা হয় রাতের গভীরে,
ভোরের স্নিগ্ধতা
ক্ষর দুপুরের উত্তাপ-বাতাসে ভাসে,
সত্যি বলছি সকালে কুয়াশায় হাটতে ইচ্ছে হয়
ভাসতে ইচ্ছে হয় হাসনা হেনার গন্ধে।

ভাবছি দূরের মেঘের দলে
আমি যদি হারিয়ে যাই,
বৃষ্টি ফোটা আমাকে স্নান করায়
যদি আমি ঘুমিয়ে যাই-কুয়াশা সকালে,
তখন কি নিরব হবে,পৃথিবীর সমস্ত কোলাহল!
নাকি আমি নিরব হলে বৃষ্টি ফোটা হয়ে
কান্নায় ভাসবে আমার সকল আপন জন।

ট্যাগস :

শূন্যতার বৃষ্টি ফোটা

আপডেট সময় : ১১:১৪:১২ পূর্বাহ্ন, শনিবার, ১১ অক্টোবর ২০২৫

আমি লেখি,নিঃশব্দের জানালা খোলে দূরের কালো মেঘের একাকীত্বের গল্প,
আমি হাত বাড়িয়ে কুড়িয়ে নেই
অসমাপ্তের গল্পের শূন্যতা!
ভেবেছিলাম আমিও মেঘ ধরবো
ভেবেছিলাম আমিও খুঁজে নেবো সব পাওয়ার পূর্ণতা।

জীবনের সব আকাঙ্ক্ষায়
আমি আমারে শূন্য করেছি
শূন্যতা দেখেছি,
খোলা জানালায় ভোরের আলোয়
আমারে প্রতিক্ষণ শূন্যতায় ভাসায়,
তাই সব মায়া-প্রতিচ্ছবি ছুড়ে ফেলেছি
খোলা আকাশের মুক্ত বাতাসে।

এখন কত বেলায় আমাদের সকাল হয়
সন্ধ্যা হয় রাতের গভীরে,
ভোরের স্নিগ্ধতা
ক্ষর দুপুরের উত্তাপ-বাতাসে ভাসে,
সত্যি বলছি সকালে কুয়াশায় হাটতে ইচ্ছে হয়
ভাসতে ইচ্ছে হয় হাসনা হেনার গন্ধে।

ভাবছি দূরের মেঘের দলে
আমি যদি হারিয়ে যাই,
বৃষ্টি ফোটা আমাকে স্নান করায়
যদি আমি ঘুমিয়ে যাই-কুয়াশা সকালে,
তখন কি নিরব হবে,পৃথিবীর সমস্ত কোলাহল!
নাকি আমি নিরব হলে বৃষ্টি ফোটা হয়ে
কান্নায় ভাসবে আমার সকল আপন জন।