সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

ঈদের আনন্দ 

মোঃ জাহিদুল ইসলাম জাহিদ
  • আপডেট সময় : ০৪:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬ ২৬২ বার পড়া হয়েছে

তাং-১৭/৩/২০২৬

রমজানের শুদ্ধ আলোয় ধুয়ে যায় পাপের ক্লান্তি,

ভোরের রৌদ্র হাসে আজ প্রশান্তির অনন্ত ভ্রান্তি।

সংযমের দীর্ঘ পথে আত্মা খুঁজে নূতন বেদ,

মানুষে মানুষে মিলন গাঁথে ভালোবাসার ঈদের ঋতুবেদ।

রোজার ক্ষুধা, তৃষ্ণা, ধৈর্যের সোনালি সেই সাধনা,

মুছে দেয় হৃদয়ের যত অন্ধকারের গোপন যন্ত্রণা।

দয়া আর ক্ষমার বাণী বয়ে যায় অন্তরে অন্তর,

মানবতার আলোয় জেগে ওঠে পৃথিবীর প্রতিটি ঘর।

যত মোসাফির জীবনের পথে ভাগ্যের লেখা নিয়তি,

আজ যেন পায় মুক্তি পাপ মোছনের অনন্ত গীতি।

বিভেদের সব দেয়াল ভেঙে মিলুক প্রাণের বন্ধন,

প্রতিটি হৃদয়ে জাগুক শান্তি, করুক কল্যাণের স্পন্দন।

নীল আকাশে উঠেছে আজ খুশির ঈদের চাঁদ,

শিশিরভেজা প্রভাত হাসে আনন্দের অপার সাধ।

হাসি-খুশি রঙিন ভোরে বাজে উৎসবের তূরী,

মানুষে মানুষে ভালোবাসা ছড়িয়ে পড়ে দূর-দূরান্ত জুড়ি।

ঈদের সকাল ডাকে আজ মিলনের কোলাহলে,

ভাইয়ে ভাইয়ে কোলাকুলি মুছে যায় সব অভিমানে।

ভুলে যাই জীবনের যত হিসাব, যত ক্ষুদ্র বেদনা,

ঈদের আনন্দে দুলুক পৃথিবী, জাগুক প্রেমের আরাধনা।

দুঃখী ঘরে পৌঁছাক আজ মায়া, করুণা আর আলো,

ক্ষুধার্ত মুখে ফুটুক হাসি, দূর হোক যত কালো।

ঈদ মানে ভাগ করে নেওয়া সুখের নির্মল রোদ,

মানবতার এই উৎসবেই জীবনের সত্য বোধ।

ট্যাগস :

ঈদের আনন্দ 

আপডেট সময় : ০৪:১৭:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬