মন্ত্রীত্বের দাবি খুলনা ১ আসনের জনগণ করতেই পারে
- আপডেট সময় : ১১:০৩:৪০ পূর্বাহ্ন, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬ ৮২ বার পড়া হয়েছে
খুলনা জেলার দাকোপ ও বটিয়াঘাটা উপজেলা দুটির সমন্বয়ে গঠিত খুলনা ১ আসন। নদী বিধৌত এই আসনে হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সহ সকল ধর্মের মানুষের বসবাস। ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই এক আত্মিক বন্ধনে আবদ্ধ । প্রাচীন এই জনপদের সম্প্রীতির বন্ধন এখনো সেই আগের মতই। আত্মীয় না হয়েও আত্মার আত্মীয়ের মত স্নেহ ভালবাসার পরশ এখনো বিদ্যমান এই জনপদের প্রতিটি ঘরে ঘরে। ধর্ম বর্ণ নির্বিশেষে ভিন্ন রাজনৈতিক আদর্শে আদর্শিত হলেও সম্প্রীতির বন্ধন থাকে অটুট। স্থানীয় অনেক রাজনৈতিক বিশ্লেষক মত প্রকাশ করেছেন যে, স্বাধীন বাংলাদেশের ৫৫ বছরের ইতিহাসে খুলনা ১ রাজনৈতিক এই সংসদীয় আসনটি জাতীয়তাবাদী স্বপক্ষের শক্তির এখনই সময় আসনটিকে ধরে রাখার। ইতিহাস থেকে জানা যায় জাতীয়তাবাদী দল থেকে মুষ্টিমেয় কিছু জনপ্রিয় নেতা এই আসনে বিপুল জনপ্রিয়। এই জনপ্রিয়তার কারণ হতে পারে রাজনৈতিক ইমেজ ব্যক্তিগত ইমেজ অথবা পরিবেশগত ইমেজ। ঠিক সেরকম এক ইমেজধারী ব্যক্তিত্ব যার কথা না বললে যার কথা না লিখলে ইতিহাস অবমূল্যায়ন করা হবে সেই ব্যক্তি আর কেউ নয় এই অঞ্চলের সাধারণ খেটে খাওয়া মানুষের হৃদয়ের রাজা আলহাজ্ব আমির এজাজ খান। এই জনপদের স্নেহের বন্ধুত্বের ভালোবাসার আলোচিত এক নাম আলহাজ্ব আমির এজাজ খান এমপি খুলনা ১। জনপ্রিয় এই নেতার বিষয়ে জানতে চাইলে অনেকে এলাকার ভাষায় বলেন, “ছোট থেকে বড়, গুড়ো থেকে বুড়ো” সবার কাছে সমান জনপ্রিয়। এই জনপ্রতিনিধির কারিশমাটিক পাওয়ারের কাছে হ্যামিলিনের বাঁশিওয়ালার মত হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিষ্টান সকলেএকত্রিত হয়ে জাতীয় সংসদ ও গণভোট নির্বাচন ২০২৬ এ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি থেকে বিজয়ের কেতন উড়িয়েছেন। পাওয়ার অধিকার তো তারই সাজে যার আছে জনগণের শক্তি জাতীয়তাবাদী শক্তি। এই আসনের জনগণের চাওয়া ১৮ কোটি মানুষের মধ্যমণি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে আলহাজ্ব আমির এজাজ খান কে পূর্ণ মন্ত্রিত্ব দিয়ে দাকোপ বটিয়াঘাটাবাসি তথা সমগ্র খুলনাবাসীকে সম্মানিত করবেন। জাতীয়তাবাদী শক্তি থেকে এই আসনটি যেন আর বিচ্ছিন্ন না হতে পারে তার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছেন উক্ত এলাকার সাধারণ জনগণ।









