রাজধানীতে অটোচালক কর্তৃক শিশু অপহরণ
- আপডেট সময় : ০৫:৩৩:৫৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী ২০২৬ ১৪২ বার পড়া হয়েছে
ফুটফুটে এই শিশুটিকে ‘কিডন্যাপ’ করেছে অটো রিক্সাচালক। শিশুটির নাম হিসাম রহমান (৩)। মায়ের সাথে এসেছিলো মুগদা হাসপাতাল। ফেরার পথে এই অটোরিক্সাটি ভাড়া করে। মা হিসামকে রিক্সায় রেখে পানির বোতল কিনতে যান। ফিরে দেখেন অটোরিক্সা চালক শিশুটিকে নিয়ে পালিয়ে গিয়েছে।
গতকাল দুপুর ১টার ঘটনা কিন্তু ২৪ ঘন্টা পেরোলেও এখনও শিশুটিকে উদ্ধার করা সম্ভব হয়নি। ঢাকা শহরের বিভিন্ন বিলবোর্ড, মেট্রোতে শিশুটির সন্ধান চেয়ে বিজ্ঞাপন দেওয়া হয়েছে। পুলিশ ও পরিবারও খুঁজছে।
আপনারা কেউ শিশুটিকে দেখতে পেলে দয়া করে 13219 অথবা 999 নাম্বারে ফোন দিয়ে জানানোর অনুরোধ রইলো।
৩বছর আগে শিশু ইব্রাহিমের (২) কথা মনে পড়ে গেলো। বাবার সাথে এসেছিলো মসজিদে নামাজ পড়তে। মসজিদ থেকে শিশুটিকে ভিক্ষুক মহিলা চুরি করে নিয়ে যায়। আজ পর্যন্ত পাওয়া যায়নি। হিসামের চেহারাটা দেখতে অনেকটাই ইব্রাহিমের মতো। নিষ্পাপ, মায়াবি।
ভাই-বোনেরা আমাদের সন্তানেরা তো চোখে চোখে না রাখলে, ঘরে-বাইরে কোথাও নিরাপদ নয়। তারপরেও আমরা সন্তানদেরকে বাইরে নিয়ে বের হই। বাইরে বের হলে অন্তত ঐ হাতটুকু ছাড়বেন না।
আমাদের জন্য ঐ হাতটুকু শক্ত করে আঁকড়ে ধরে থাকাই একমাত্র অবলম্বল, নিরাপদ রাখার অস্ত্র।
আল্লাহ্ তায়ালা হিসামকে মায়ের কোলে নিরাপদ, সুস্থভাবে ফিরিয়ে দিন।









