ব্যাচ-চুয়াত্তর 

কবি: মো: জাহিদুল ইাসলাম (জাহিদ)
  • আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫ ৪২১ বার পড়া হয়েছে

শৈশবের রাত্রি শেষে ভোরের শিশিরের স্নানে

ভিজে দেখা হয়নি কোমলতার নিবির উচ্ছাস,

আমাদের পথের শেষ যাত্রার বাহুডোর

বছরে বছরে প্রলয়ে অশান্ত সীমানায়

বারুদের গন্ধ,রাইফেলের নিশানায়

দাড়িয়ে আছে দেড় যুগ,ব্যাচ-চুয়াত্তর ।

 

এ দেশ-মাটি রক্তক্ষয়ি যুদ্ধে দাড়িয়ে থাকা বীর

সীমান্তের জ্বালাময়ী কাটাতার ঘেরা-অশনী আগ্নেয়গির,

বাতাসে ভেসে আসে শত্রুর রক্ত ঘ্রাণ

আমি-আমরা-আছি অতন্দ্র-প্রহরী অম্লান,

আমাদের ক্লান্তি দিবা-রাত্রি, দুর হতে দুর

আমরা সীমান্ত অতন্দ্র প্রহরী,ব্যাচ-চুয়াত্তর ।

 

আমাদের ঈর্ষা-কোন্দল,আমাদের সান্ত্বনা-মনোবল

ভাই-ভাইয়ে রক্ত মেশা, বীরত্ব স্পন্দন,

বয়ে যাক পথে-মাঠে,বয়ে যাক সীমান্ত-পথে

বয়ে যাক আত্মার গভীরে, অদৃশ্য মায়ায়,

আমি-তুমি-আমরা মিলে খুজি,নব চিত্রের ভোর

পরাধীনতার শিকল ছিড়ে,পতাকা হয়ে উড়বে

বাংলাদেশের আকাশে,নাম তার ব্যাচ- চুয়াত্তর ।

ট্যাগস :

ব্যাচ-চুয়াত্তর 

আপডেট সময় : ০৬:২৬:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১১ সেপ্টেম্বর ২০২৫

শৈশবের রাত্রি শেষে ভোরের শিশিরের স্নানে

ভিজে দেখা হয়নি কোমলতার নিবির উচ্ছাস,

আমাদের পথের শেষ যাত্রার বাহুডোর

বছরে বছরে প্রলয়ে অশান্ত সীমানায়

বারুদের গন্ধ,রাইফেলের নিশানায়

দাড়িয়ে আছে দেড় যুগ,ব্যাচ-চুয়াত্তর ।

 

এ দেশ-মাটি রক্তক্ষয়ি যুদ্ধে দাড়িয়ে থাকা বীর

সীমান্তের জ্বালাময়ী কাটাতার ঘেরা-অশনী আগ্নেয়গির,

বাতাসে ভেসে আসে শত্রুর রক্ত ঘ্রাণ

আমি-আমরা-আছি অতন্দ্র-প্রহরী অম্লান,

আমাদের ক্লান্তি দিবা-রাত্রি, দুর হতে দুর

আমরা সীমান্ত অতন্দ্র প্রহরী,ব্যাচ-চুয়াত্তর ।

 

আমাদের ঈর্ষা-কোন্দল,আমাদের সান্ত্বনা-মনোবল

ভাই-ভাইয়ে রক্ত মেশা, বীরত্ব স্পন্দন,

বয়ে যাক পথে-মাঠে,বয়ে যাক সীমান্ত-পথে

বয়ে যাক আত্মার গভীরে, অদৃশ্য মায়ায়,

আমি-তুমি-আমরা মিলে খুজি,নব চিত্রের ভোর

পরাধীনতার শিকল ছিড়ে,পতাকা হয়ে উড়বে

বাংলাদেশের আকাশে,নাম তার ব্যাচ- চুয়াত্তর ।