গাজীপুরে সাংবাদিককে কুপিয়ে হত্যা
- আপডেট সময় : ০৫:৩৭:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৭ অগাস্ট ২০২৫ ২৫১ বার পড়া হয়েছে
বৃহস্পতিবার (৭ আগস্ট) দৈনিক প্রতিদিনের কাগজের স্টাফ রিপোর্টার সাংবাদিক আসাদুজ্জামান তুহিন (৩৮)চাঁদাবাজির অভিযোগ নিয়ে তার নিজস্ব ফেসবুকে একটি পোস্ট করেন। সেই পোস্টের সূত্র ধরে কিছু দুর্বৃত্ত গাজীপুর চৌরাস্তা মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে সাংবাদিক তুহিনকে অতর্কিত হামলা চালায় এবং কুপিয়ে মারাত্মকভাবে আহত করে। পরবর্তীতে সে মৃত্যুবরণ করে ।তবে স্থানীয়রা জানান কে বা কাহারা এই হত্যাকাণ্ড ঘটিয়েছে তাহা তাৎক্ষণিক জানা যায় নাই, তবে উপস্থিত অধিকাংশ লোক বলেছেন হত্যাকারী সন্ত্রাসীদের কোন দল নেই এরা যত বড়ই শক্তিশালী হোক না কেন এদেরকে আইনের আওতায় এনে শাস্তি প্রদান করার দাবি জানান। নিহত আসাদুজ্জামান তুহিন ময়মনসিংহের ফুলবাড়িয়া থানার ভাটিপাড়া গ্রামের হাসান জামালের ছেলে। তুহিন পরিবার নিয়ে চান্দনা চৌরাস্তা এলাকায় বাস করতেন বলে জানা যায়।
এ বিষয়ে বাসন থানার ওসি শাহীন খান বলেন, খবর পেয়ে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করে মর্গে পাঠিয়েছে। কি কারণে এ খুনের ঘটনা ঘটেছে জানার চেষ্টা চলছে।







