সংবাদ শিরোনাম :
সাংবাদিক এইচ আর শফিকের অতিসত্বর মুক্তির দাবি জানিয়েছেন বিশিষ্ট সাংবাদিক মহল মাদক নিয়ন্ত্রণে নারায়ণগঞ্জ জেলা ডিএনসি’র সাফল্য প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ প্রফেসর এমাজউদ্দিন আহমেদ এর ৬ষ্ঠ স্মরণসভা পালিত মেটলাইফ স্টেডিয়ামে বিশ্বজয়ের মহারণ: মুখোমুখি ডিফেন্ডিং চ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও ইউরোপসেরা স্পেন প্রকাশিত সাংবাদের তীব্র প্রতিবাদ প্রকাশিত সংবাদের তীব্র প্রতিবাদ নিজেদের শহর নিজেরাই পরিষ্কার রাখি যেখানে ইতিহাস অন্তরালে রাখা হয় সেখানেই পরাধীনতার শৃঙ্খল পড়ানোর ষড়যন্ত্র চলে?? যুব উন্নয়ন অধিদপ্তরের নতুন মহাপরিচালক মো. মোতাহার হোসেন টিপু — অভিজ্ঞতা ও সততার সমন্বয়ে যুবশক্তির নতুন যাত্রা

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক বাংলাদেশ ডায়েরী’র চতুর্থ প্রতিষ্ঠা  বার্ষিকী

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫ ২১৮ বার পড়া হয়েছে

জাতীয় জাদুঘরের কবি সুফিয়া কামাল মিলনায়তনে শুক্রবার (২৫ জুলাই) জাতীয় ইংরেজী দৈনিক বাংলাদেশ ডাইরী’র চতুর্থ প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়। বর্ণিল অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সরকারের হাউস বিল্ডিং ফিন্যান্স কর্পোরেশনের মাননীয় চেয়ারম্যান এ এস এম আব্দুল হালিম বাংলাদেশ এনার্জি রেগুলেটরি মাননীয় চেয়ারম্যান জালাল আহমেদ বাংলাদেশ পাওয়ার ডেভেলপমেন্টের মাননীয় চেয়ারম্যান মোঃ রেজাউল করিম বাংলাদেশ টেলিভিশনের ডিরেক্টর জেনারেল মোঃ মাহবুবুল আলম বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর ডক্টর নাজমুল আহসান কালিমুল্লাহ বাংলাদেশ ইন্সুরেন্স অ্যাসোসিয়েশনের প্রেসিডেন্ট সাঈদ আহমেদ মেহেরপুর গভমেন্ট ওমেন্স কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ ডক্টর গাজী রহমান আপকার এক্সিকিউটিভ ডাইরেক্টর মোঃ আলমগীর আইএফআইসি ব্যাংকের ডেপুটি ম্যানেজিং ডিরেক্টর মোঃ রফিকুল ইসলাম সহ আরো সম্মানিত ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। এছাড়াও সমগ্র বাংলাদেশ থেকে আগত সম্মানিত সাংবাদিকবৃন্দ ও বিভিন্ন স্তরের অতিথি বৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ ডায়েরী’র সম্মানিত প্রকাশক ডক্টর খান আসাদুজ্জামান। অনুষ্ঠান শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের় আয়োজন  করা হয়। অনুষ্ঠানে প্রধান আকর্ষণ ছিল বহুমুখী শিল্প স্রষ্টা একাধারে লেখক গবেষক গীতিকার সুরকার ও মধুময় কন্ঠের অধিকারী সম্পাদক প্রকাশক আনসার ভিডিপি উন্নয়ন ব্যাংকের সাবেক বোর্ড ডিরেক্টর ডক্টর খান আসাদুজ্জামান এর গান। তিনি একাধারে ২২ টি গান গেয়ে উপস্থিত দর্শকশ্রোতা ও অতিথি বৃন্দদের হৃদয় কানায় কানায় পরিপূর্ণ করে দেন। অনুষ্ঠান শেষে সকলের জন্য রাতের খাবারের আয়োজন করা হয়।

ট্যাগস :

বর্ণাঢ্য আয়োজনে পালিত হলো দৈনিক বাংলাদেশ ডায়েরী’র চতুর্থ প্রতিষ্ঠা  বার্ষিকী

আপডেট সময় : ০৫:০৭:৫৯ পূর্বাহ্ন, শনিবার, ২৬ জুলাই ২০২৫