অনুষ্ঠিত হলো ইস্টার্ন প্লাস মার্কেটের রেফেল ড্রর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

শফিকুল ইসলাম স্টাফ রিপোর্টার
  • আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫ ২১৯ বার পড়া হয়েছে

রাজধানী ঢাকার ১৪৫ শান্তিনগরে ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স অবস্থিত। পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ইস্টার্ন প্লাস মালিক সমিতির উদ্যোগে প্রথম রমজান থেকে শুরু করে চাদ রাত পর্যন্ত যে সকল ক্রেতা কেনাকাটা করছেন তাদের মধ্যে এই রেফেল ড্র ২০২৫ অনুষ্ঠিত হয়। সর্বনিম্ন ৫০০ টাকা কেনাকাটা করলে একটি কুপন এভাবে একজন ক্রেতা সর্বোচ্চ দশটি কুপন পেয়েছেন। ১৮ই এপ্রিল ২০২৫ রোজ শুক্রবার রেফেল ড্র অনুষ্ঠিত হয়। রেফেল ড্রর মাধ্যমে বিজয়ীদের মধ্যে সর্বমোট ৫৫টি পুরস্কার ঘোষণা করা হয়।

উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয় ৩০ এপ্রিল বুধবার রাত ৮ ঘটিকায় ইস্টার্ন প্লাস মার্কেট প্রাঙ্গনে। এ সময় শত শত উৎসুক জনতা ও বিজয়ীদের উপস্থিতিতে পুরস্কার বিতরণ করা হয়। উক্ত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইস্টার্ন প্লাস শপিং কমপ্লেক্স দোকান মালিক সমিতির সভাপতি কাজী হাসিবুর রহমান শাকিল, সাধারণ সম্পাদক মোঃ রাশেদ মাহমুদ, সহ-সভাপতি মোঃ হুমায়ুন কবির, খন্দকার নাসির উদ্দিন সহ গণ্যমান্য কার্যকরী সদস্যবৃন্দ। অত্যন্ত মনোরম ও মনমুগ্ধকর সুন্দর পরিবেশে পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। প্রথম পুরস্কার মটরসাইকেল বিজয়ী ফারিয়া হক প্রতিবেদককে বলেন,” এই পুরস্কার পেয়ে আমি অত্যন্ত আনন্দিত যা ভাষায় প্রকাশ করতে পারছি না।” তিনি আরো বলেন, এই মার্কেটে গুণগত মানসম্পন্ন পণ্য পাওয়া যায় যার কারণে আমি সবসময় এখান থেকে কেনাকাটা করি পাশাপাশি সকলকে বলবো এখানে কেনাকাটা করার জন্য।” দ্বিতীয় পুরস্কার ফ্রিজ বিজয় মনির বলেন, “পুরস্কার বিতরণ সঠিকভাবে সম্পন্ন করার জন্য মার্কেট কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই।” তৃতীয় পুরস্কার স্মার্ট টিভি বিজয়ী বাপ্পি বলেন, “আগামীতে যেন পুরস্কারের সংখ্যা বাড়িয়ে দেয়া হয় এজন্য কতৃপক্ষকে অনুরোধ জানাই”।

যে সকল বিজয়ী পুরস্কার নেন নাই তারা আগামী ১০ দিনের মধ্যে ইস্টার্ন প্লাস মার্কেট দোকান মালিক সমিতির অফিসে যোগাযোগ করে পুরস্কার নেওয়ার জন্য অনুরোধ করেন মার্কেট কর্তৃপক্ষ।

ট্যাগস :

অনুষ্ঠিত হলো ইস্টার্ন প্লাস মার্কেটের রেফেল ড্রর পুরস্কার বিতরণী অনুষ্ঠান 

আপডেট সময় : ০৫:১৭:৩৯ অপরাহ্ন, বুধবার, ৩০ এপ্রিল ২০২৫