সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ কে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা প্রদান
- আপডেট সময় : ০৪:৩৩:০৮ অপরাহ্ন, রবিবার, ২৩ মার্চ ২০২৫ ৬৪০ বার পড়া হয়েছে
Share the post "সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ কে সংশ্লিষ্ট বিভিন্ন সংগঠনের ফুলেল শুভেচ্ছা প্রদান"
রাজধানী ঢাকার তেজগাঁয়ে অবস্থিত রেজিস্ট্রেশন কমপ্লেক্সের খিলগাঁও সাব রেজিস্ট্রি অফিসের সম্মানিত সাব রেজিস্টার মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ”র যোগদান উপলক্ষে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে তাকে উষ্ণ সংবর্ধনা ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়। মাইকেল মহিউদ্দিন আব্দুল্লাহ বাংলাদেশ রেজিস্ট্রেশন সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিবের দায়িত্বে আছেন। তিনি বিভিন্ন সংগঠনের উদ্দেশ্য বলেন, “আমরা সবাই মিলে একটি পরিবার ,এখানে সবাই সবাইকে সাহায্য সহযোগিতা করবে। সবাই মিলে মিশে থাকবে, আমার পক্ষ থেকে যতটুকু সহযোগিতা করা দরকার আমি করব।” বিভিন্ন সংগঠনের মধ্যে উপস্থিত ছিলেন তেজগাঁও শিল্পাঞ্চল থানা বিএনপি’র যুগ্ন আহবায়ক মোঃ আক্তারুজ্জামান রাজিব সহ ঢাকা মহানগর উত্তর এবং বাংলাদেশ দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার পেশাজীবী কল্যাণ সমিতির সহ বিএনপি ও দলিল লেখক নেতৃবৃন্দ। এছাড়া আরো উপস্থিত ছিলেন খিলগাঁও দলিল লেখক ও স্ট্যাম্প ভেন্ডার কল্যাণ সমবায় সমিতি লিঃ এর নেতৃবৃন্দ। নকল নবিশদের নেতৃবৃন্দ সহ সকল সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।









