একজন গ্রেফতারীপরোয়ানার আসামির অভিনব প্রতারণা”
- আপডেট সময় : ০৯:০৩:১৩ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৩ জানুয়ারী ২০২৫ ৩৩৫ বার পড়া হয়েছে
জি আর ১০৬/১৭ (কসবা) থেকে জানতে পারা যায়, আসামির ওয়ারেন্ট নাম্বার R-২১/২৪, এক ভয়ংকর নাম মোহাম্মদ বসির খন্দকার পিতা : মোঃ নজরুল ইসলাম খন্দকার, গ্রাম গোপীনাথপুর, থানা : কসবা জেলা:ব্রাহ্মণবাড়িয়া । একাধিক মামলার আসামি বশির খন্দকার, এমতাবস্থায়ও তার অভিনব প্রতারণা চালিয়ে যাচ্ছে। সে কতিপয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অসাধু আওয়ামী পন্থী কর্মকর্তাদের সাথে সুসম্পর্ক গড়ে বিভিন্ন ডায়াগনস্টিক সেন্টারে প্রতারণা চালিয়ে যাচ্ছি। বশিরের প্রতারণা হাত পত্রিকার উপরও পড়েছে। পত্রিকার নাম “স্বাধীন ভোর”। পত্রিকার সম্পাদককে অভিযোগকারী হিসেবে গত৭/১১/২৪ তারিখে ”সততা মেডিকেল চেকআপ ”সেন্টারের বিরুদ্ধে স্বাস্থ্য অধিদপ্তরে অনিয়ম করা ও দুর্নীতি বিষয়ে অভিযোগ করেন এই বশির খন্দকার। কোটি টাকা চাঁদাও দাবি করেন উক্ত প্রতিষ্ঠানের কাছে। অতঃপর ”সততা মেডিকেল চেকআপ সেন্ট্রারের” মালিক জনাব আব্দুল নোমান “স্বাধীন ভোরের “সম্পাদককে উকিল নোটিশ পাঠান। সম্পাদক তার নিজ প্রতিষ্ঠানের পেডে অভিযোগ তার নয় বলে স্বীকার করেন। এবং উক্ত ব্যক্তিকে ধরিয়ে দেওয়ার জন্য অনুরোধ করেন। বশিরের চেক প্রতারণার কথাও শোনা যায়।মোবাইলে তার সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এই বিষয়ে কিছু জানেন না এবং কোন নোটিশ পান নাই বলে প্রতিবেদককে জানান।








