মহান বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র পিঠা উৎসব উদযাপন
- আপডেট সময় : ১০:৩৬:১৫ পূর্বাহ্ন, বুধবার, ১৮ ডিসেম্বর ২০২৪ ৩৩২ বার পড়া হয়েছে
Share the post "মহান বিজয় দিবস উপলক্ষে হাতিরঝিল থানা ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র পিঠা উৎসব উদযাপন"
১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে ৩৫ নং ওয়ার্ড হাতিরঝিল থানা বিএনপি পরিবারের উদ্যোগে ১৭ ডিসেম্বর মঙ্গলবার আলোকিত সন্ধ্যায় এক পিঠা উৎসবের আয়োজন করা হয়। উক্ত পিঠা উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় যুবদলের সাবেক সভাপতি, কেন্দ্রীয় যুবদলের সাবেক সাধারণ সম্পাদক,ঢাকা মহানগর উত্তর আহবায়ক কমিটির সদ্য সাবেক আহবায়ক, ঢাকা ১২ আসনের গণমানুষের নেতা সাইফুল আলম নীরব।তিনি তার সংক্ষিপ্ত বক্তব্যে বলেন, আমি এই পিঠা উৎসবে এসে নিজেকে গর্বিত মনে করছি। বিজয় দিবস উপলক্ষে একটি ব্যতিক্রমী উৎসব সত্যিই প্রশংসার দাবিদার ,বাংলার কৃষ্টি কালচার ও সামাজিক সংস্কৃতির সঙ্গে গ্রামগঞ্জের ঐতিহ্য অতপ্রত ভাবে জড়িয়ে আছে এই পিঠা উৎসব। হাতিরঝিলের মত একটা জায়গায় পিঠা উৎসব সত্যিই প্রশংসার দাবিদার।” এই পিঠা উৎসবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র ৩৫ নং ওয়ার্ডের সকল নেতাকর্মী ও পিঠা উৎসব আয়োজনকারী ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র কোষাধক্ষ্য সাইফুর রহমান চৌধুরী সুজন কে আন্তরিকভাবে ধন্যবাদ জানান। এই পিঠা উৎসবে আরো উপস্থিত ছিলেন,হাতিরঝিল থানা বিএনপির আহ্বায়ক নাজমুল হক মাসুম, ৩৫ নং ওয়ার্ড সভাপতি মাহমুদুল হক মাধু ও সাধারণ সম্পাদক কামরুল ইসলাম কিনকন ৩৫ নং ওয়ার্ড বিএনপি সিনিয়র সহ-সভাপতি সাব্বির হোসেন ৩৫ নং ওয়ার্ড সাভানেত্রী তাহামিনা আজাদী সহ খোদেজা,দিলু ও রিনু। থানা ও ওয়ার্ডের অঙ্গ সংগঠনের সিনিয়র নেতৃবৃন্দ যুবদল নেতা নেছার ও হেলাল ছাত্রদল হাতিরঝিল থানা সাধারণ সম্পাদক ছাত্রদল মিম হাতিরঝিল থানা সাইবার ফোর্স এর সভাপতি এম আর ওহাব, শিহাব উদ্দিন সদস্য সচিব স্বেচ্ছাসেবক দল হাতিরঝিল থানা, ৩৫ নং ওয়ার্ড ত্রাণ বিষয়ক সম্পাদক সুমন মিয়া সহ আরো গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উল্লেখ্য পিঠা উৎসব আয়োজনকারী হিসেবে ছিলেন ৩৫ নং ওয়ার্ড বিএনপি’র কোষাধ্যক্ষ সাইফুর রহমান চৌধুরী সুজন ও পিঠা সরবরাহকারী ছিলেন মাহা’র স্বত্বাধিকারী মেহমুদ সিদ্দিক।









